শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ সিএনজির ৪ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন।

এসময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের শামীম আহমেদ (৩৭) তার স্ত্রী শিমু সরকার (৩২) ও শামীমের খালোতো ভাই শাকিল মিয়া (৩৫)। শামীমের বাড়ি সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। এছাড়া নিহত চালক নুরুল ইসলামের বাড়ি সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়ায় নিয়ে শশুর বাড়ি জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন তারা। পথে ঢাকা থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাত বাস সিএনজিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হন। এছাড়া আহত চালকসহ দুইজনকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে চালকের মৃত্যু হয়। অপর আহতকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ও পরে তাকে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তবে আহত একজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

দুর্ঘটনার ঘটনাটি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে শামীম ও শিমু সম্পর্কে স্বামী-স্ত্রী। দুর্ঘটনায় দুমড়ে-মুছড়ে যাওয়া সিএনজি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ধারণা করা হচ্ছে অজ্ঞাত বাস সিএনজিটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেছে। ঘাতক যানটি সনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরহেদ থানায় রাখা হয়েছে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...