শুক্রবার, ১৫ মে ২০২৬

আমরা এখন শেষ ম্যাচে খেলতে যাচ্ছি, যা চেয়েছিলাম: মেসি

ক্রীড়া ডেস্ক

আর মাত্র একটি জয় থকে দূরে! যে জয় ঘুচাতে পারে ৩৬ বছরের খরা। রাতে ক্রোয়েটদের ৩-০ গোলে বিধ্বস্ত করে স্বপ্ন পূরণের কাছাকাছি চলে যায় মেসির আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে এই আলবিসেলেস্তারা।

ম্যাচের শেষে মেসি বললেন, আমার মনে এখন অনেক কিছুই খেলে যাচ্ছে, এমন কিছু দেখাটা সত্যি রোমাঞ্চকর। এই খেলোয়াড়দের দেখা, পুরো বিশ্বকাপজুড়ে পরিবারের ছোঁয়া পাওয়াটা অবিশ্বাস্য। আমরা এখন শেষ ম্যাচে খেলতে যাচ্ছি, যা আমরা চেয়েছিলাম।

এলএমটেন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ সেরা হয়েছেন। এই পুরস্কার নিজেকে ছাড়া কাকে দিতে চান, এমন প্রশ্নের জবাবে মেসি বলেন, প্রত্যেক খেলোয়াড়ই ভালো খেলেছে। কিন্তু আমার যদি সুযোগ থাকতো তাহলে হুয়ান আলভারেজকে দিতাম। সে এক্সট্রা অর্ডিনারি খেলেছে।

মেসি আরও বলেন, বিশ্বকাপ ক্যারিয়ারকে ফাইনাল দিয়ে শেষ করাটা দারুণ। আমি এটা অর্জন করতে পেরে ভীষণ খুশি।

এদিকে, মেসির ব্যাপারে রদ্রিগো ডি পল বলেন, আমরা জার্সির সম্মান রক্ষার্থে খেলি। একইসঙ্গে তার (মেসি) জন্যও খেলি।

আর্জেন্টিনা আগামী রোববার ফাইনালে বাংলাদেশ সময় রাত ৯টায় নামবে মাঠে। আকাশি-সাদাদের প্রতিপক্ষ হবে আজ দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স-মরক্কোর মধ্যকার জয়ী দল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে...

নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট দলের সাথে পাপ্পার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্ট এর উপজেলা পর্যায়ের পুরুষ...

চট্টগ্রাম জেলা সাঁতার দলের ম্যানেজার সাগর

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস এর...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানী মাস্টার্স...

আরও পড়ুন

চট্টগ্রাম জেলা সাঁতার দলের ম্যানেজার সাগর

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম জেলা পর্বের প্রতিযোগিতায় জেলা সাঁতার দলের ম্যানেজার মনোনীত হয়েচেন সাবেক জাতীয় সাঁতারু মোঃ মাহবুবুর...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসর আজ শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে।উদ্বোধনী দিনে দুটি...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ট আসর শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম...

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...