রবিবার, ১৪ জুন ২০২৬

বিধ্বস্ত ক্রোয়েশিয়া, ফাইনালে জাদুকর মেসির আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

আবারও বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে এনিয়ে পঞ্চমবার ফাইনালে উন্নীত আর্জেন্টিনা। অতীতে চারবার ফাইনালে খেলে ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে শিরোপা ঘরে তুলে দক্ষিণ আমেরিকার দলটি।

কাতারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন বিশ্ব ফুটবলের এই সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। ৩৫ বছর বয়সী মেসির পরের বিশ্বকাপে খেলার সম্ভবনা ক্ষিণ। তাই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপকে রাঙ্গাতে চান এই আর্জেন্টাইন।

মঙ্গলবার কাতারের লুসাইল স্টেডিয়ামে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা।

খেলার ৩২ মিনিটে এনজো ফার্নান্দেজের ফারুণ এক পাস থেকে ডি বক্সের ভেতর বল পান আলিলভারেজ। আলভারেজকে ফাউল করে বসেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ। রেফারি সাথে সাথে পেনাল্টির বাঁশি বাজান।

স্পট কিক থেকে মেসি গোল করে আর্জেন্টিনাকে ৩৩ মিনিটে (১-০) এগিয়ে নেন। এই বিশ্বকাপে এটি তার ৫ম গোল। তাছাড়া সব মিলিয়ে বিশ্বকাপে ১১টি গোল করলেন মেসি।

খেলার ৩৯ মিনিটে মাঝমাঠ থেকে মেসির পাস থেকে বল পেয়ে দুর্দান্ত ক্ষিপ্র গতিতে বল নিয়ে ডি বক্সের ভেতর ঢুকে ক্রোয়েশিয়ার দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল নিশ্চিত করে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল।

৬৯ মিনিটে মাঝ মাঠ থেকে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে গোলের জন্য দৌড় শুরু করেন মেসি। ডি বক্সের মধ্যে থাকা আলভারেজকে বলটি পাস করে দেন মেসি। বলটি পেয়ে কোনো ভুল করেননি আলভারেজ। তিনি দুর্দান্ত শটে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন। বিশ্বকাপে এটা হুলিয়ান আলভারেজের তুর্থ গোল।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। এই ম্যাচে যারা জিতবে তারা আর্জেন্টিনার সঙ্গে আগামী ১৮ ডিসেম্বর রাত ৯টায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

আরও পড়ুন

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেল রিলায়েন্স স্পোর্টস। আজ শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতটুর্নামেন্টের নবম ম্যাচে...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।আজ শনিবার (১৩...

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে আজ শুক্রবার (১২ জুন) মুখোমুখি হবে স্বাগতিক কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা। দুই...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা বিচ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে চট্টগ্রাম বিভাগীয় দল।আজ শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত বালক এবং...