শনিবার, ১৩ জুন ২০২৬

ট্রাক চাপায় ইটভাটা শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরার বাইপাস সড়কের দেবনগর এলাকায় ট্রাক চাপায় এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এক স্কুলছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ইটভাটা শ্রমিক ফয়সাল হোসেন (২৫) সদর উপজেলার নলকুড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে। আহত সজিব (১৭) মথুরাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বিনেরপোতা দিক থেকে ইটভাটা শ্রমিক ভ্যানচালক ফয়সাল হোসেন ও স্কুলছাত্র সজিব বাইসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক যাচ্ছিল। ঘটনাস্থলে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে ভ্যানচালক ও সাইকেল চালককে চাপা দেয়। ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন। স্কুলছাত্র সজিবকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক দেব কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ট্রাকের নিচ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘাতক ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও একটি খবরে দেখলাম মানুষের ক্ষতিকারক দিকগুলোর বিষয়ে দাম বাড়ানো হয় এই বাজেটে। এই কারণে এ...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা...

ঘুমধুমে প্রায় নয় হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পুলিশের অভিযানে ৮ হাজার ৫০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে।শুক্রবার (১২ জুন) বিকাল...