বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

বিদায় রোনালদো, ইতিহাস গড়ে সেমিতে মরক্কো

ক্রীড়া প্রতিবেদক

চলতি কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই পর্তুগালের বিপক্ষে মাঠে নেমেছিল মরক্কো। যেখানে তারা ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশকে ১-০ গোলে বিদায় করে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিলো।

শনিবার (১০ ডিসেম্বর) দোহার আল থুমামা স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে শুরুর একাদশে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নামে পর্তুগাল। তবুও চতুর্থ মিনিটেই সহজ সুযোগ পেয়ে গেছিল তারা। কিন্তু ব্রুনো ফার্নান্দেস ক্রসে জোয়াও ফেলিক্সের হেডের শট সহজেই ধরে ফেলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

এর মিনিট দুয়েক পরে কর্নার পায় মরক্কো। হাকিম জিয়েখ কর্নার কিক থেকে বল উড়িয়ে মারেন পর্তুগালের ডি-বক্সের মধ্যে। কিন্তু সেখানে থাকা ইউসেফ এন-নেসেরির শট গোলবারের ওপর দিয়ে চলে যায়।

এরপর ১৮তম মিনিটে হাকিম জিয়েখও সুযোগ পেয়েছিলেন। কিন্তু ওউনাহির বাড়িয়ে দেওয়া বলে তার শট বক্সের বাইরে দিয়ে চলে যায়।

কিন্তু বল দখলে আর আক্রমণে বেশ এগিয়ে থেকেও গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের আক্রমণে ধার বাড়ায় মরক্কোইয়ানরা।

যার ফলে ম্যাচের ৪২তম মিনিটে ম্যাচের প্রথম গোলের দেখা পেয়ে যায় আফ্রিকার দেশটি। ইয়াহইয়া আতিয়াতাল্লাহ ক্রস করে ডি-বক্সের মধ্যে বল বাড়িয়ে দিলে বেশ উপরে লাফিয়ে উঠে হেড থেকে গোল করেন ইউসেফ এন-নাসেরি।

যার সুবাদে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আটলাস লায়ন্সরা। বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। এজন্য ক্রিশ্চিয়ানো রোনালদোকে মাঠে নামান কোচ সান্তোস।

কিন্তু ৫৮তম মিনিটে দারুণ একটি সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি পর্তুগিজরা। এ সময় ওটাভিয়ার ক্রসে বক্সের মধ্যে হেড নিয়েছিলেন গনসালো রামোস। কিন্তু অল্পের জন্য সেটি ডানপাশ দিয়ে চলে যায়।

ম্যাচের ৬৪ মিনিটে গোলের দারুণ একটি সুযোগ পেয়েছিলেন ব্রুনো ফার্নান্দেস। কিন্তু তার ডি-বক্সের সামনে থেকে নেওয়া বুলেট গতির শটটি গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায়।

ফলে হতাশায় পুড়তে হয় ম্যানচেষ্টার ইউনাইটেডের এই তারকাকে। শেষ মুহূর্তে প্রাণপন চেষ্টা চালিয়েও আর গোলের দেখা পায়নি পর্তুগাল। ফলে আফ্রিকার দলটি ইতিহাস গড়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...