রবিবার, ১৪ জুন ২০২৬

আ. লীগ পেছনের দরজা দিয়ে আসার দল নই : ভূমিমন্ত্রী জাবেদ

মো. মহিউদ্দিন

সারাদেশে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তা দেখেই তারা (বিএনপি) দেখেছে না। তারা আগামীবার যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে চাই বলে মন্তব্য করছেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

আজ শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ এমপি। আনোয়ারা উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নানের সভাপতিত্ব সম্মেলনের প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

ভূমিমন্ত্রী বলেন, আপনারা যেটা ভাবতেছেন সেটা হতে দেওয়া যাবে না। এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আমি বাংলাদেশের একজন মন্ত্রী হিসেবে বিভিন্ন কাজে বিদেশে যায় বিদেশিরা আমাকে বলে আপনাদের প্রধানমন্ত্রী কি আলাউদ্দিনের চেরাগ পেয়েছে এত উন্নয়ন কিভাবে হয়। অথচ আপনারা (বিএনপি)রা উন্নয়ন দেখেন না।

নেতাকর্মীদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, আপনারা প্রস্তুত থাকুন মাঠেই তাদের (বিএনপির) সাথে মোকাবেলা করা হবে। কোনোভাবেই তাদের মাঠ দখলে দেওয়া যাবে না।

আওয়ামী লীগ পেছনের দরজা দিয়ে আসার দল নই, আ. লীগের জন্ম আন্দোলন সংগ্রামের মধ্যেই। আন্দোলন সংগ্রামের ভয় আওয়ামী লীগকে দেখাবেন না।

এই মাঠ আওয়ামী লীগের, আ. লীগের দখলেই থাকবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে।

সাধারণ সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম ১৪ আসনের (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) এমপি নজরুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া লোহাগড়া আসনের সংসদ নেজামউদ্দিন নদভী (এমপি) চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম প্রমুখ।

এতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শান্তির প্রতীক হিসেবে বেলুন ও কবুতর উড়ানো হয়। এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত কর করা হয়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ। এতে দ্বিতীয় বারের মতো আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান ও সাধারণ সম্পাদক হিসেবে উপজেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

আরও পড়ুন

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) এবং পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম ও পরিচয় মিলেনি এখনো । শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া সফরকালে তিনি আনুষ্ঠানিকভাবে...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায়...