চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুল রহমান এ অভিযানে নেতৃত্ব দেন।
ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুল রহমান জানান, হালিশহরে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একটি অভিযোগ নিস্পত্তির মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
