সোমবার, ৩ আগস্ট ২০২৬

এক দশক পর চট্টগ্রাম আসছে প্রধানমন্ত্রী, রাত জেগে অপেক্ষা নেতাকর্মীদের

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভা আজ। বন্দরনগরীতে প্রায় এক দশক পর এমন কর্মসূচিতে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনে বন্দরনগরে সাজ সাজ রব। নেতাকর্মীদের প্রচার-প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

গত একমাসের প্রচার শেষে এবার রাত জেগে জনসভায় যোগ দিতে প্রস্ততি নিতে দেখা গেছে নেতাকর্মীদের।

শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্ট দিয়ে নেতাকর্মীদের বহনকারী গাড়ি প্রবেশ করতে দেখা গেছে। বিশেষত চট্টগ্রামের উপজেলা থেকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের হাজার হাজার নেতাকর্মীরা এসে পৌঁছেছেন। তাদের মধ্যে বিভিন্ন হোটেল মোটেলেও উঠেছেন অনেকেই। অনেকেই ঠাঁই নিয়েছেন আত্মীয়-স্বজনের বাসায়।

চট্টগ্রাম নগরীর বিভিন্ন পাড়া-ক্লাব, মহল্লা, ওয়ার্ড আওয়ামী লীগ অফিসসহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলদের অফিসগুলোতে দেখা গেছে চাঞ্চল্য। মধ্যরাত পর্যন্ত ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড, ফিতা, ফুলের তোড়ন নিয়ে পায়চারি করতে দেখা গেছে কর্মীদের।

জনসভায় যোগ দিতে এক দিন আগেই সন্দ্বীপ থেকে যুবলীগের ১০ হাজার নেতাকর্মী চট্টগ্রামে পৌঁছেছেন। চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা ও মাইটভাঙা ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মিজানুর রহমান মিজানের নেতৃত্বে প্রায় ২৫টি ট্রলারে আজ শনিবার বিকেলে নগরে এসে পৌঁছান তারা।

সন্দ্বীপ থেকে যুবলীগের ১০ হাজার নেতাকর্মী চট্টগ্রামে পৌঁছেছেন

জানা গেছে, প্রথমে তারা নৌকায় করে সন্দ্বীপ থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে এসে নামেন। সেখান থেকে বাস যোগে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে জড়ো হন। এরপর প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি নগরীর কাজির দেউড়ি চেরাগী পাহাড়, নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকা প্রদিক্ষণ করে ঈদগাঁও গিয়ে শেষ হয়। সেখানে দুটি কনভেনশন সেন্টারে সবাই রাতে অবস্থান করবেন। এ ছাড়া হাটহাজারী, রাউজানসহ বিভিন্ন উপজেলা থেকে বাসযোগে নেতা কর্মীরা চট্টগ্রামে রাতেই প্রবেশ করতে দেখা গেছে।

যদিও শনিবার থেকে পলোগ্রাউন্ড ময়দানের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো জনসভাস্থল এবং এর আশপাশের এলাকা। জনসভাস্থলের আশপাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রাত থেকেই যান চলাচল সীমিত করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...