শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়াকে সহজ প্রতিপক্ষ ভাবা ভুল: স্কালোনি

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে সহজ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে আর্জেন্টিনা; এমনটাই বিশ্বাস আলবিসেলেস্তে সমর্থকদের। কিন্তু কোচ লিওনেল স্কালোনি বলেছেন সাবধান হতে; অস্ট্রেলিয়া সহজে হাল ছাড়বে না বলেই মনে করেন তিনি। স্কালোনি বলেছেন, কেউ যদি ভাবে অস্ট্রেলিয়ার সহজ প্রতিপক্ষ, তাহলে আমি বলবো আপনি ভুল। আমরা আজ জিতেছি মানে এই নয় যে, সহজেই বিশ্বকাপটাও জিতে যাবো।

সংবাদ সম্মেলনে এসে আর্জেন্টিনার প্রতি যেন হুমকিই ছুঁড়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড। তবে তার আগে স্কালোনির সংবাদ সম্মেলনে তেমন কিছুই শোনা যায়নি। ডেনমার্ককে অস্ট্রেলিয়া হারানোয় অবাক হয়েছেন নাকি; এমন প্রশ্নের জবাবে আর্জেন্টাইন কোচ হেসে বলেছেন, মোটেও অবাক হইনি। তারা খুবই ভালো দল। বাছাইপর্বেও দারুণ করেছে অস্ট্রেলিয়া। ভালো একটা স্কোয়াডের সাথে বিশ্বকাপ ঐতিহ্য মিলিয়ে তারা দারুণ শক্ত প্রতিপক্ষ। আর এখানে ভালো করতে হলে ভালো ফুটবল খেলতে হবে। নিজেদের সেরাটা না দিয়ে জয় পাওয়া কঠিন।

এখন পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ১৯৮৮ সালে আর্জেন্টিনার বিপক্ষে একমাত্র জয়টি পায় অস্ট্রেলিয়া। তবে ১৯৯৪ বিশ্বকাপের প্লে অফে ম্যারাডোনার আর্জেন্টিনার বিপক্ষে প্রথম লেগে ড্র আদায় করে সকারুজরা। দ্বিতীয় লেগে অবশ্য জয় তুলে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। দুই দলের সবশেষ দেখা হয়েছিল ২০০৭ সালে। সেখানেও ১-০ গোলের জয় পেয়েছিল মেসির দল।

পোল্যান্ডের বিপক্ষে মেসি পেনাল্টি মিস করেছিলেন মেসি। তবে সেই ম্যাচকে নিশ্চয়ই পেছনে ফেলে এসেছেন এই আর্জেন্টাইন জাদুকর। সকারুজদের ম্যাচেও দলের প্রাণভোমরা হবেন সেই মেসিই। তাকে কেন্দ্র করেই আর্জেন্টিনা সাজাবে সব পরিকল্পনা। তবে তিন ইনফর্ম হুলিয়ান আলভারেস, এনজো ফার্নান্দেস আর ম্যাক অ্যালিস্টার ছন্দ ধরে রাখতে পারলে সহজ জয় পাওয়ার কথা আলবিসেলেস্তেদের।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্টার পারফর্মার দুই ফরোয়ার্ড ম্যাথু লেকি এবং মিচেল ডিউক। এই দুজনের বিপক্ষে সদা জাগ্রত থাকতে হবে ওটামেন্ডি-রোমেরোদের।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...