সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রামবাসী নৌকায় ভোট দিয়ে আবারও বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় আনবেন: বিপ্লব বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, চট্টগ্রামবাসী তাদের মুক্তির সোপান নৌকায় ভোট দিয়ে আবারও বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় আনবেন।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে নগরের কাজীর দেউড়ি মোড়ে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন।

বিপ্লব বড়ুয়া বলেন, নৌকা দেশের মানুষকে মুক্তি দিয়েছে। এই সময়ে বাংলাদেশের সর্ববৃহৎ জনসভা হবে রোববার (৪ ডিসেম্বর) চট্টগ্রামে।

জনসভাকে কেন্দ্র করে সারা চট্টগ্রামে মানুষের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। শুধু আওয়ামী লীগ যারা করে তারা নয়, আওয়ামী লীগের বাইরেও সাধারণ মানুষ জাতি ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে আজ একাট্টা হয়েছে বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা ও বরণ করে নেওয়ার জন্য।

আমরা প্রত্যাশা করি, একটি সফল মহাসমাবেশ হবে। পলোগ্রাউন্ড এলাকা জনসমুদ্রে পরিণত হবে।
শ্রমিক লীগকে সমাবেশ স্থলে প্রবেশ করার আহ্বান জানিয়ে বিপ্লব বড়ুয়া বলেন, জননেত্রী শেখ হাসিনা বক্তব্য শেষ না করা পর্যন্ত আপনারা সমাবেশ স্থল ত্যাগ করবেন না। চোখ কান খোলা রেখে সমাবেশে যোগ দেবেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা অন্যান্য সংগঠনের নেতা-কর্মী আসবেন তাদের একইভাবে সমাবেশে যোগ দেওয়ার সুযোগ দেবেন। এই জনসভার কথা রাজপথে, সাধারণ মানুষকে জানানোর ব্যবস্থা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী জনি, জাতীয় শ্রমিক লীগ কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক আখতার হোসেন, মোটর চালক লীগের কার্যকরী সভাপতি মিজানুর রহমান, চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক চট্টগ্রাম মহানগরের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বেলাল প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কুমিল্লা হাইওয়ে রিজিয়নে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ কর্মসূচির...

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি...

বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের...

মৌলভীবাজারের সাজ্জাদুলের পরিবেশবান্ধব পলিথিন-ঢেউটিন উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

পচা ও পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন এবং...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে...

আরও পড়ুন

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।রোববার (১৪ জুন) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ শাকিল (২২) নামে এক তরুণ ইলেকট্রিক মিস্ত্রির।রবিবার (১৪ জুন) সকাল...

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। দুদকের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।রোববার (১৪ জুন)...

আনোয়ারার পরৈকোড়া নিজ বাড়িতে মা-মেয়ে খুন, ৫ বছরের শিশু সন্তান আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নে চেনামতি বড়ুয়া পাড়ায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায়...