বুধবার, ১০ জুন ২০২৬

সীতাকুণ্ডে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রসহ মোহাম্মদ আলীকে (৪২) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১টি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

গতকাল বুধবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব রহমত নগর ফরেস্ট অফিসের পূর্ব দিকে পাহাড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ আলী সীতাকুণ্ড পৌরসদর দক্ষিণ মহাদেবপুরের মৃত আব্দুল আজিজের ছেলে।

সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি তোফায়েল আহমেদের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত সাঈদ হোসেনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে খুন,অস্ত্র ও বিস্ফোরকসহ ৩০টি মামলা চলমান রয়েছে। এছাড়াও একটি মামলায় সাজাভুক্ত আসামি তিনি।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত আসামি ডিএসবির তালিকাভুক্ত সন্ত্রাসী ও দুর্ধুর্ষ অস্ত্রধারী ক্যাডার। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে উপজেলার বারৈয়াঢালা ফরেস্ট অফিস সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে তাকে আটক করি। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছি। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় রেকর্ড অনুযায়ী সরাসরি খুনের মামলা ৩টি, অস্ত্র মামলা ৩টি ও বিস্ফোরক মামলা ১৫টিসহ ৩০টি মামলা রয়েছে। একইভাবে তার বিরুদ্ধে ১ টি সাজার পরোয়ানাসহ একাধিক পরোয়ানা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

আরও পড়ুন

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...