শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারালো তিউনিসিয়া

স্পোর্টস ডেস্ক

ফুটবলীয় শক্তিমত্তার বিচারে তিউনিসিয়ার চেয়েও বেশ এগিয়ে ফ্রান্স। ফরাসিরা যেখানে ফিফা র‍্যাঙ্কিংয়ের চারে অবস্থান করছে সেখানে তিউনিসিয়ার অবস্থান রীতিমতো ত্রিশে। কেবল র‍্যাঙ্কিং নয় দুই দলের পরিসংখ্যানেও পরিষ্কার এগিয়ে ফ্রান্সই।

এখনও পর্যন্ত দুই দল ৫ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ২বার জিতেছে ফরাসিরা। অন্যদিকে তিউনিসিয়ার জয় ছিল ১টি।

আজ (৩০ নভেম্বর) ফ্রান্সের বিপক্ষে অঘটন ঘটিয়ে ফেলেছে তিউনিসিয়ান ফুটবলাররা। বিশ্বমঞ্চে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সকে হারিয়ে চমক দেখালো তিউনেশিয়ার। তবে জিতলেও বিশ্বকাপ থেকে কান্নায় বিদায় নিয়েছে তিউনিসিয়া।

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামের মাঠে ফ্রান্সকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে তিউনিসিয়া। দলটির পক্ষে গোল করেছেন অধিনায়ক ওয়াহবি খাজরি। ম্যাচের ৫৮তম মিনিটের খেলার ভাগ্য নির্ধারণী গোল করেন এই তিউনিসিয়ার ফুটবলার। ফ্রান্সের বিপক্ষে এই জয়ে ‘ডি’ গ্রুপ থেকে ৪ পয়েন্ট আদায় করে নেয় দলটি।

অবশ্য এই ম্যাচে ড্রয়ের দারুণ সুযোগ পেয়েছিল ফরাসিরা। শেষ বাঁশি বাজার ৩০ সেকেন্ড আগে তিউনিসিয়ার জালে বল জড়িয়ে ফেলেছিল আতোয়ান গ্রিজম্যান। উদযাপনও সেরে ফেলেছিল দলটি। তবে দুর্ভাগ্যজনকভাবে অফসাইডের ফাঁদে গোলটি বাতিল হয়ে যায়। যার ফলে হার নিয়েই মাঠ ছাড়ে ফরাসিরা।

তবে দুর্ভাগ্যজনকভাবে এই পয়েন্ট আদায় করে নিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেছে দলটি। কারণ এই গ্রুপে প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের ফ্রান্স। সমান ৬ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...