বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

ভালো খেলেও বেলজিয়ামের কাছে হারল কানাডা

ক্রীড়া ডেস্ক

বাঁ দিক কিংবা ডান দিক, হুট করেই বেলজিয়ামের ডিফেন্সে ডুকে পড়ছে কানাডা। বারবার এমন দৃশ্যই দেখা গেছে এই ম্যাচে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ৩৬ বছর পর বিশ্বকাপে প্রত্যাবর্তন দুর্দান্ত খেলেও নিজেদের পক্ষ নিতে পারেনি। ডি বক্সে গিয়ে দিশাহীন আর এলোমেলো সব শট। একটি পেনাল্টি পেয়েও মিস করেছে দেশটি। এমন মিসের মহড়া হলে আর জেতা যায়?

আহমদ বিন অলী স্টেডিয়ামে বুধবার রাতটা হতে পারতো কানাডার। কিন্তু কর্তোয়া নামক দেয়াল এবং ফিনিশারের অভাবে বেলজিয়ানদের কাছে কানাডা হেরেছে ১-০ গোলে। একমাত্র গোলটি করেন বাতসুয়াই। এক কথায় বলা যায় খেলেছে কানাডা, জিতেছে বেলজিয়াম।

৪১ মিনিটে মাঝ মাঠ দিয়ে উড়ে ডি বক্সের সামনে বাতসুয়াইর কাছে আসে বল। প্রথম স্পর্শেই বল পাঠান কানাডার জালে। ১ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। শেষ পর্যন্ত এই গোলই গড়ে দেয় ম্যাচের পার্থক্য। গ্রুপ এফ থেকে খেলতে নেমে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বেলজিয়াম।

২০১৪ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ১৩টি ম্যাচের মধ্যে ১১টি ম্যাচেই অপরাজিত। টানা তিন বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের রেকর্ড গড়েছেন কেভিন ডি ব্রুইনারা। অন্যদিকে কানাডা বিশ্বকাপে খেলা চারটি ম্যাচে কোনোটিতেই গোল করতে পারেনি। তারা একমাত্র দল যারা এই সংখ্যক ম্যাচ খেলেও একবারও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি।

অথচ তারা মুহুর্মুহু আক্রমণে কানাডার ডিফেন্স কার্যত ভেঙে দিয়েছিল। বারবারই বল নিয়ে কর্তোয়ার হুমকি হয়ে দাঁড়িয়েছিল। নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন অসাধারণ দক্ষতায়। অথচ পেনাল্টি থেকে গোল দিয়ে ম্যাচের নবম মিনিটেই লিড নিতে পারতো তিন যুখ পর বিশ্বকাপ খেলতে আসা কানাডা।

শুরুতেই ফাউল করে বেলজিয়ামের মিডফিল্ডার হলুদ কার্ড দেখেন। পেনাল্টি পায় কানাডা। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেরেও মিস করেন আলফোনসো ডেভিস। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন কর্তোয়া। বিশ্বকাপে পেনাল্টি রুখে দেওয়া রেকর্ড গড়েছেন কর্তোয়া। বেলজিয়ানদের হয়ে ১৯৬৬ সালের পর কোনো গোলরক্ষক তার মতো গোল বাঁচাতে পারেননি।

ম্যাচে ২১টি শট নিয়েছিল কানাডা, একটিও লক্ষ্যভেদ হয়নি। অন্যদিকে মাত্র ৯টি শট নেয় বেলজিয়াম। তবে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বেলজিয়াম। তারা ম্যাচের ৫৫ শতাংশ সময় বল পায়ে রাখে। ১৯৭৮ সালের বিশ্বকাপ থেকে কানাডাই প্রথম দল যারা ২০টি বেশি শট ও ১টি পেনাল্টি পেয়েও কোনো গোল করতে পারেনি।

বেলজিয়ামরা জিতলেও এই জয় নিশ্চিতভাবে তাদের স্বস্তি দেবে না। ডেভিসদের গতির সামনে তাদের অসহায় লেগেছে। বারবার বল হারিয়েছে। ডিফেন্স ছিল নড়বড়ে। বড় কোনো দলের বিপক্ষে এমন হলে পয়েন্ট পাওয়া কষ্টকর হতো। এক কর্তোয়াতো আর প্রতিদিন বাজপাখি হতে পারবেন না!

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...