বুধবার, ৫ আগস্ট ২০২৬

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব, বললেন সৌদি কোচ

ক্রীড়া ডেস্ক

ফেভারিট আর্জেন্টিনাকে হারিয়ে কাতার বিশ্বকাপের শুরুতেই বিরাট অঘটনের জন্ম দিল সৌদি আরব। তাদের ফরাসি কোচ হার্ভে রেনার্ড তাই মনে করিয়ে দিলেন সেই বহুল প্রচলিত উক্তি, ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। ঐতিহাসিক জয়ের পর তিনি বললেন, লিওনেল মেসিরা ঘুরে দাঁড়িয়ে হতে পারেন চ্যাম্পিয়নও।

লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে আসরের ‘সি’ গ্রুপের ম্যাচে ধরাশায়ী হয় আর্জেন্টিনা। দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা বিবর্ণ পারফরম্যান্সে ২-১ গোলে হারে সৌদি আরবের কাছে। যোগ্য দল হিসেবে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গ্রিন ফ্যালকনরা। গোলরক্ষক মোহাম্মেদ আল ওয়াইসের নেতৃত্বে রক্ষণে সুশৃঙ্খল থাকার পাশাপাশি আক্রমণে তারা ছিল নিখুঁত। মেসির পেনাল্টিতে পিছিয়ে পড়ার পর সালেহ আল শেহরি ও সালেম আল দাওসারির লক্ষ্যভেদে দলটি হাসে শেষ হাসি।

এই হারে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথ কঠিন হয়ে গেছে আর্জেন্টিনার। পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ যথাক্রমে মেক্সিকো ও পোল্যান্ড। দুটি দলই শক্তি, মান ও র‍্যাঙ্কিংয়ে সৌদি আরবের চেয়ে অনেক এগিয়ে।

শিরোপাপ্রত্যাশী লিওনেল স্কালোনির শিষ্যরা অবশ্য অনুপ্রেরণা নিতে পারে স্পেনের কাছ থেকে। ২০১০ সালের আসরে সুইজারল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হেরেও তারা শেষ পর্যন্ত হয়েছিল চ্যাম্পিয়ন।

১৯৯৪ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েছিল সৌদি আরব। সেবার তারা পৌঁছেছিল শেষ ষোলোতে। মাঝে আরও চারটি বিশ্বকাপ খেললেও গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি তারা। এবার তাদের সামনে সুবর্ণ সুযোগ। তবে রেনার্ডের ভাবনায় রয়েছে মুদ্রার উল্টো পিঠও। গণমাধ্যমের কাছে তিনি বলেছেন, ‘যেকোনো কিছুই ঘটতে পারে। আপনি প্রথম ম্যাচ জিতেও (নকআউটে পর্বে খেলার) যোগ্যতা অর্জন না করতে পারেন। আবার প্রথম ম্যাচ হেরেও আর্জেন্টিনার হয়ে চ্যাম্পিয়ন হতে পারেন। এটা সম্ভব।’

পাঁচবারের দেখায় আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের এটি প্রথম জয়। সেটাও আবার বিশ্বকাপের মঞ্চে। স্মরণীয় জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি রেনার্ড সামনের চ্যালেঞ্জ নিয়ে আছেন মনোযোগী, ‘আমরা সৌদি আরবের হয়ে ইতিহাস গড়েছি। এটা চিরস্থায়ী হয়ে থাকবে। এটা গুরুত্বপূর্ণ। তবে আমাদের সামনে এগোনোর কথা ভাবতে হবে। আমাদের হাতে আরও দুটি ম্যাচ আছে যেগুলো আমাদের জন্য ভীষণ কঠিন।’

আগামী শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় পোল্যান্ডের মুখোমুখি হবে রেনার্ডের শিষ্যরা। এরপর ১ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...