সোমবার, ৩ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা বিএনপির সাজানো: ওবায়দুল কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনাকে ‘বিএনপির সাজানো’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাঞ্ছারামপুরের ঘটনা‌ বিএনপির সাজা‌নো, বানা‌নো, বাস্ত‌বে সত‌্য নয়।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সেতুমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভাড়া করে লোক এনে সমাবেশ করছে। তাদের সি‌লে‌টের সমা‌‌বেশের সা‌থে ঢাকার উত্তরার আমাদের সমা‌বেশ মি‌লি‌য়ে দেখুন, বাকিটা নির্বাচ‌নে।

তিনি আরও বলেন, শেখ হা‌সিনার মতো নেতা না থাক‌লে এ দে‌শে উন্নয়ন হয় না, এটা আজ প্রমা‌ণিত সত‌্য। আগামী নির্বাচনে জনগণ শেখ হাসিনা সরকারকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে।

ওবায়দুল কাদের বলেন, আমরা ইলেকশন করব। পাবলিক চাইলে আমরা আছি না চাইলে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। চিরজীবন ক্ষমতায় থাকতে হবে এমন কোনো কথা নেই, ক্ষমতা চিরস্থায়ী নয়, এ কথা আমরা ভালো করে জানি।

তিনি বলেন, বিএনপির এখন ক্ষমতা দরকার। হারানো ময়ূর সিংহাসন ফিরে পেতে তারা বিভোর হয়ে পড়েছে।

এ সময় সেনাবাহিনীর কু‌মিল্লা এরিয়া কমান্ডার ৩৩ পদা‌তিক ডি‌ভিশনের জিওসি মেজর জেনারেল মো. মাইনুর রহমান, সংসদ সদস্য বীর মু‌ক্তি‌যোদ্ধা অ্যাডভোকেট আবুল হা‌শেম খান, রা‌জি মোহাম্মদ ফখরুল, না‌সিমুল আলম নজরুল, ডা. প্রাণ গোপাল দত্ত, ‌নিজাম উদ্দিন হাজারী, এইচএম ইব্রা‌হিম, আঞ্জুম সুলতানা, এ‌্যারোমা দত্ত, উম্মে ফা‌তেমা নাজমা বেগম শিউলি, ফ‌রিদা আলম সাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শনিবার (১৯ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কুমিল্লা বিভাগীয় গণসমাবেশের লিফলেট বিতরণকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নয়ন মিয়া (২২) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

বিএনপির দাবি- পুলিশের গুলিতে নয়নের মৃত্যু হয়েছে। নয়ন উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...