শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

সরকার গারো, চাকমা, মারমা, বাঙালিসহ সকলের সমান উন্নয়নে কাজ করছে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গারো, হাজং, চাকমা, মারমা, বাঙালিসহ সকল জাতি ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকারে বিশ্বাসী এবং সকলের সমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।

বর্তমান সরকার সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপন করেছে উল্লেখ করে তিনি বলেন, এরপরও একটি গোষ্ঠী, কিছু সন্ত্রাসী ও জঙ্গিরা এই সম্প্রীতি ও সৌহার্দ্য নষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ড. রাজ্জাক আজ শুক্রবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ প্রাঙ্গণে ঢাকা ওয়ানগালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ঢাকায় বসবাসরত গারো সম্প্রদায় এ ওয়ানগালা বা নবান্ন উৎসবের আয়োজন করে।

গারোসহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বর্তমান সরকার খুবই আন্তরিকতার সাথে কাজ করছে।

উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যেভাবে সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল, তেমনি এখন সবাই মিলে দেশটাকে গড়ে তুলতে হবে, যাতে সারাবিশ্বে ‘আমরা গর্বের জাতি হিসেবে উন্নীত হতে পারি’।

তিনি এ সময় জানান, বর্তমান সরকার আদিবাসীদের উপর বনবিভাগের মিথ্যা মামলার হয়রানি বন্ধ করেছে, মধুপুরে বিগত ১৪ বছরে একজন গারোও বনবিভাগের মামলায় গ্রেফতার হয় নি।

যাদের বিরুদ্ধে ১৬টি, ১৭টি এমনকি প্রায় শতাধিক মামলা আছে, তাদেরকেও গ্রেফতার করতে দেয়া হয় নি। এটিই প্রধানমন্ত্রীর নির্দেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ...