বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বিশ্বকাপ জয়ে এগিয়ে ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ আসলেই অনেকে ভবিষ্যদ্বাণী করে থাকে কে জয়ী হবে আর কে হারবে। তেমনি আসন্ন কাতার বিশ্বকাপ জয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলই এগিয়ে বলে জানিয়েছে বৃটেনের একটি ক্রীড়া বিশ্লেষণ কোম্পানি অপটা স্পোটর্স ডাটা।

২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। কাতার বিশ্বকাপ জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে তাদের। ডাটা পর্যালোচনা করার পর এমনই তথ্য তুলে ধরেছে অপটা স্পোটর্স ডাটা কোম্পানি। কৃত্রিম উপায়ে পারফরমেন্সের পরিসংখ্যান মডেল ব্যবহার করে বিশ্বকাপ বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছে প্রতিষ্ঠানটি।

২০২২ বিশ্বকাপে কে জিতবে, সেটি জানাতে ভবিষ্যদ্বাণী মডেলে প্রতিটি ম্যাচের ফলাফলের সম্ভাব্য জয়, ড্র বা হার, পরিসংখ্যান ও পারফরমেন্স, দলের র‌্যাংকিং, বাজির দর ব্যবহার করেছে অপটা স্পোটর্স ডাটা কোম্পানি।

বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি ব্রাজিলে। পাঁচবারের বিজয়ীরা এবার ট্রফি জয়ের জন্য ফেবারিট। মডেল অনুযায়ী ট্রফি জয়ে ১৬ শতাংশ সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। ফেভারিট হিসেবেও ফাইনালে ওঠার সর্বোচ্চ ২৫ শতাংশ সম্ভাবনা রয়েছে ব্রাজিলের।

কাতার বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ব্রাজিলের পর আছে আর্জেন্টিনা। এই বছরের বিশ্বকাপ জয়ে সম্ভাবনাময়ী দ্বিতীয় দল গ্রুপ সি’তে থাকা আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটির সম্ভাবনা ১৩%।

২০২২ বিশ্বকাপের শিরোপা জয়ে শীর্ষ পাঁচ দলের তালিকায় আছে ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড। ফ্রান্সের ১২%, স্পেনের ৯% এবং ইংল্যান্ডের রয়েছে ৯%।

শিরোপা জয়ে জন্য তৃতীয়স্থানে থাকলেও টুর্নামেন্টের নকআউট পর্যায়ে যোগ্যতা অর্জনে সর্বোচ্চ ৯১% সম্ভাবনা ফ্রান্সের। শিরোপা জয়ে সবার উপরে থাকা ব্রাজিলের এক্ষেত্রে সম্ভাবনা ৮৯%।

২০১৮ আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার এবার সেই পারফরমেন্সের পুনরাবৃত্তির কোন সম্ভাবনা নেই। এবার তাদের ফাইনালে যাবার সম্ভাবনা মাত্র ৪%। অপটা স্পোটর্স ডাটা কোম্পানির পর্যালোচনা এমন (শীর্ষ দশ দল) :

দল কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল বিশ্বকাপ জয়ের সম্ভাবনা-

ব্রাজিল ৬৩.৭% ৪০.২% ২৫.৩% ১৫.৮%
আর্জেন্টিনা ৫৫.৩% ৩৬.৩% ২১.১% ১২.৬%
ফ্রান্স ৫৮.৮% ৩৭.৩% ২১.৯% ১২.২%
স্পেন ৫৫.১% ৩১.৬% ১৭.৪% ৮.১%
ইংল্যান্ড ৫৬% ৩০.৯% ১৭% ৮.৭%
জার্মানি ৫১% ২৮.৭% ১৫.৪% ৭.৮%
নেদারল্যান্ডস ৫৩.১% ২৭.৫% ১৪% ৭.২%
পর্তুগাল ৪৭.২% ২৪.১% ১২.২% ৫.৮%
বেলজিয়াম ৪১.৬% ২২.২% ১১.৩% ৫.৪%
ডেনমার্ক ৩৯.৩% ১৯.৪% ৮.৫% ৩.৫%

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...