চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ১ হাজার ৪০০পিস ইয়াবাসহ হেলাল উদ্দিন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটার সময় কোতোয়ালী থানাধীন ব্রিজঘাট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হেলাল উদ্দিন কক্সবাজারের টেকনাফের ৩ নং সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার আব্দুর রহমানের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, আজ দুপুর আড়াইটার সময় ব্রিজঘাট মোড় এলাকা থেকে ১ হাজার ৪০০পিস ইয়াবাসহ হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
