সোমবার, ২৭ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে পৃথক অগ্নিকাণ্ডে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙ্গামাটির কাপ্তাইয়ে পৃথক দুইটি অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে।এতে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবী ক্ষতিগ্রস্তদের।

সোমবার ভোর সাড়ে ৪ টায় উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর নতুনবাজার এলাকা এবং দুপুর ১ টায় একই ইউনিয়ন এর কার্গো এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বলে ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ।

নতুন বাজার বণিক কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদীন জানান , সোমবার সকালে নতুনবাজার ইয়াছিন স্টোরে আগুন লেগে দোকানের সকল মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সাথে সাথেই বাজারের সকল ব্যবসায়ী দ্রুত পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ইয়াসিন ষ্টোরের মালিক ইয়াছিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটে তাঁর দোকানে আগুন লেগে ২লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপরদিকে একইদিন দুপুর একটার দিকে কাপ্তাই ইউনিয়ন এর কার্গো এলাকায় পাহাড়ের ঢালুতে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুন লেগে দুটি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ঘরের মালিক রুবেল ও নাছির জানান, ঘরের কোন কিছুই বাহির করতে পারি নাই।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা বলে জানান তাঁরা। বর্তমানে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে।

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, দুপুর ১ টায় কার্গোর নিচে আগুন লাগার খবর পেয়ে ১০ মিনিট এর মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...