শনিবার, ২৭ জুন ২০২৬

‘জনগণকে বোকা ভাবা মানে বিএনপির বোকার স্বর্গে বসবাস করা’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম ছদরুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকীতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাছির উদ্দীন বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের কি পরিণতি হয়েছিল, আবার যদি তারা ক্ষমতায় আসে তাহলে দেশের কি করতে পারবে জনগণ তা জানে।

আজ শনিবার (১২ নভেম্বর) বিকালে চান্দগাঁওস্থ একটি কমিউনিটি সেন্টারে স্মরণ সভা অনুষ্ঠানে এসব কথা বলেন।

চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক নুর মোহাম্মদ নুরুর সভাপতিত্ব ও যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন খালেদের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, নগর আওয়ামী লীগ নেতা মো. ঈসা, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক সদস্য ফৌজুল আজিম, শওকত আলী, হারুনূর রশিদ, হাসান জামাল, ইউনিট আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আজম খান, ইদ্রিস লেদু, সিরাজুল কবির চৌধুরী লিটু, হাসান খোকন, মরহুম ছদরুল আলম খানের সন্তান নাজমুল আলম খান, নূরজাহান আক্তার নুরী প্রমুখ বক্তব্য রাখেন।

স্মরণ সভায় বক্তারা বলেন, বিএনপি জোট সরকার যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ দুর্নীতিতে পরপর তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল। বিশ্বের কাছে বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছিল।

এতিমদের নামে ফান্ড গঠন করে সংগৃহিত অর্থ লুটপাট করেছিল। এতিমের টাকা আত্মসাতের অভিযোগে বেগম খালেদা জিয়া এখন সাজা ভোগ করছেন। তার ছেলে তারেক রহমান হাওয়া ভবন তৈরি করে সেখান থেকে দেশব্যাপী দুর্নীতি আর সন্ত্রাস পরিচালনা করত। আওয়ামীলীগের আদর্শ ধারণ করতেন বলে দেশের হাজার হাজার নিরীহ রাজনৈতিক কর্মীকে তারা অত্যাচার, নির্যাতন ও খুন করেছে। তারা সুন্দর সুন্দর কথা বলে দেশের মানুষকে আশায় ভাসিয়ে ক্ষমতায় আসে। আর দেশকে অরাজকতার শেষ সীমায় নিয়ে যায়।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে উন্নয়ন অগ্রগতির শিখরে নিয়ে যায়। দেশে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হয়।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়, দক্ষিণ এশিয়ার একমাত্র সর্বাধুনিক সুরঙ্গ সেতু কর্ণফুলী টানেল নির্মিত হয়। খাদ্য,নিরাপত্তা, উন্নয়ন, অগ্রগতির সূচকে বাংলাদেশ বিশ্বের ঈর্ষণীয় সফলতা অর্জন করে।

সুতরাং বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের কি পরিণতি হয়েছিল? আবার যদি তারা ক্ষমতায় আসে তাহলে দেশের কি করতে পারবে?- জনগণ তা জানে। জনগণকে বোকা ভাবা মানে নিজেরা বোকার স্বর্গে বসবাস করা।

স্মরণ সভায় ওয়ার্ড আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই অভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটের ফাইনালে এফএমসি এবং সিটি কর্পোরেশন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার...

ঢাকা-বেইজিং ১৫ দফা যৌথ ঘোষণা, তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) সহায়তা...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দেওয়া...

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বাংলা মদ উদ্ধার, আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত সহ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে...

চসিকের নামে চাঁদাবাজির অভিযোগ, রানী রাসমণি ঘাটে উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নামে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে পতেঙ্গা আউটার রিং রোডের পশ্চিমে অবস্থিত রানী রাসমণি ঘাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার (২৫...

চট্টগ্রামে চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ১৫৭ মোবাইল-ল্যাপটপ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী...

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতি নিহত

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাউজানের এক শিক্ষক দম্পতি নিহত হয়েছেন।বৃহস্পতিবার ২৫ জুন বিকেল ৫টার দিকে মুরাদপুরের এন মোহাম্মদ কনভেনশন হলের...