মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আমরা কঠিন সময় পার করছি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পৃথিবীর ১০ ভাগ খাদ্য উৎপাদন করে ইউক্রেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে পৃথিবী একটি কঠিন সময় পার করছে। আমরা কঠিন সময় পার করছি।

জ্বালানি মূল্য কয়েকগুণ বেড়েছে। এটা সারা পৃথিবীর বাস্তবতা। শিল্পখাতে উৎপাদন অব্যাহত রাখতে গ্যাস আমদানি করতে হয়। পৃথিবীর বাস্তবতায় বাংলাদেশ এখনো ভাল অবস্থানে আছে। যদিও অনেক সময় অনেক কারখানায় গ্যাস সরবরাহ দেয়া যাচ্ছে না।

আজ বৃহস্প‌তিবার দুপু‌রে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রধান (অতিরিক্ত আইজিপি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা সময় ইন্ডাস্ট্রির পর ইন্ডাস্ট্রি আগুনে জ্বালিয়ে দেয়ার দৃশ্য আমরা দেখেছি।

মালিকদের কেউ কেউ যখন শ্রমিকদের বেতন দিতে পারতেন না তখন বিক্ষোভ, ভাংচুর, জ্বালাও পোড়াও হতো। সে অবস্থা এখন বদলেছে।

ব্যবসায়ী নেতাদের পরামর্শে প্রধানমন্ত্রী শিল্প পুলিশ গঠন করেন। ১৫ বছর আগের পুলিশ ও বর্তমান পুলিশ একদম আলাদা। বর্তমান পুলিশ দক্ষ বিচক্ষণ। তাদের হাতেই শিল্প পুলিশের নিয়ন্ত্রণ।

আমাদের গার্মেন্টেসের মা-বোনেরা রাতে গার্মেন্টস থেকে বের হলে তার বেতনের টাকা ছিনতাভ হতো। এখন শিল্প পুলিশ সেখানে সেতুবন্ধনের ন্যায় কাজ করছে। শিল্প পুলিশ শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা, দেনাপাওনা নিশ্চিত করছেন।

শিল্পখাতে শ্রমিকদের দ্বারা কি হতে পারে, মালিকরা কি করেন পুলিশ সেটা জানে। পুলিশ শ্রমিকদের দাবি-দাওয়া ও অধিকার আদায়ে মালিকপক্ষে সঙ্গে যোগাযোগ রাখে।

মন্ত্রী ব‌লেন, ‘শিল্প পুলিশকে বলবো, সবার সমস্যা শুনুন। শ্রমিকদের, মালিকদেরও। বেসরকারি শিল্পখাতে অগ্রগতি উন্নতি ঘটছে। শিল্প পুলিশ কাজ করছে বলেই আজ শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রয়েছে।’

ঢাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠন করার ইচ্ছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ঢাকায় আর লোক সংখ্যা বাড়ানো যাবে না। আমরা নিরুৎসাহিত করছি ঢাকায় শিল্প গড়ার। বরং ঢাকা থেকে শিল্পপ্রতিষ্ঠান সরানোর উদ্যোগ নেয়া হয়েছে। তবে আমি স্মরণ রাখবো ঢাকায় ডিএমপি’র কয়েকজন কর্মকর্তা রেখে শিল্পকারখানার শৃঙ্খলায় নজরদারি রাখা যায় কিনা।

তিনি বলেন, মালিক শ্রমিক সবাই বাস্তবতার সব কিছুই জানেন। তবে বাংলাদেশের এখনো সেই অবস্থায় যায়নি যা আতঙ্কিত করার মতো। পৃথিবীর ১০ শতাংশ খাদ্য দ্রব্য উৎপাদন হয় রাশিয়া-ইউক্রেনে। সেখানে যুদ্ধ চলছে। এলএমজি দিয়ে গ্যাসের অভাব পূরণের চেষ্টা করছি। বাস্তব অবস্থাটা কি তা পরিস্কার করে আপনারা জানান দিন

শিল্প পুলিশ সব সময় শিল্পখাতের নিরাপত্তায় সজাগ আছে মন্ত্রী বলেন, শিল্প মালিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে। ১২ বছরে শিল্প পুলিশ যে সুনাম অর্জন করেছে তার ধারাবাহিকতা রক্ষা করে আরও এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠা‌নে উপস্থিত বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেন, অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে শিল্পখাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর তিনি যেভাবে দেশকে এগিয়ে নিয়েছেন তা অভাবনীয়।

আমিও ১০ বছর আগে বিশ্বাস করতাম না শিল্পখাত তথা অর্থনীতি এতোটা শক্তিশালী হতে পারে। শিল্পখাতে অনুকূল পরিবেশ তৈরির জন তিনি অনেক কিছু সহজ করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর একটা উদ্দেশ্য নিয়ে বলতেন শিল্পখাতকে এগিয়ে নিতে হবে। শিল্পখাতের নিরাপত্তার জন্যই শিল্প পুলিশের গঠন করা।

শ্রমিকের চেয়ে বেশি কাজ করছে শিল্প পুলিশ। কখন কোথায়, কি ঘটতে পারে সেটা বিবেচনায় নিয়ে প্রোঅ্যাকটিভলি কাজ করছে তারা। তাই হয়তো শ্রমিকরাও এখন শিল্প পুলিশের প্রশংসা করেন।

মালিক হিসেবে নিজের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক খুব ভাল দাবি করে এ উদ্যোক্তা বলেন, আসলে শ্রমিক ও মালিকদের মধ্যে সম্পর্ক উন্নয়নে দরকার দক্ষ ম্যানেজমেন্ট।

যেখানে মালিকপক্ষ দক্ষ ম্যানেজমেন্ট রেখেছে সেখানে শ্রমিক অসন্তোষ নেই। শ্রমিক অসন্তোষের কারণই সঠিক সময়ে অসন্তোষ হ্যান্ডেল করতে না পারা।

তবে সমস্যা এক জায়গায় আছে, আগেও ছিল, এখনো আছে উল্লেখ করে তিনি বলেন, বাইরে থেকে যখন কেউ শ্রমিকদের প্রভাবিত করে তখন সমস্যা তৈরি হয়। শ্রমিকদের সঙ্গে তাই নিজস্ব যোগাযোগ রক্ষা করা সম্পর্কোন্নয়ন করা দরকার।

মালিকরা যতোই বলুন, উন্নয়নের রোল মডেল হয়েছি, শিল্প এগিয়েছে কিন্তু এসবই সম্ভব হয়েছে শ্রমিকদের কারণে। তারা আছেন বলেই সম্ভব। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে শিল্প পুলিশ।

সালমান এফ রহমান বলেন, আমরা খুবই চ্যালেঞ্জিং সময়ের মধ্যে আছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেকে সুযোগ নিতে পারে। সেদিকে পুলিশকে খেয়াল রাখতে হবে।

পুলিশ আজকে যে জায়গায় আসছে, দেশে একটা ম্যাসেজ চলে গেছে, পুলিশ বাহিনী আছে, তারা সার্ভিস অরিয়েন্টেড। পুলিশ জনগণের সেবক। পুলিশকে আরও পাবলিক ফ্রেন্ডলি করতে হবে। দেশি-বিদেশর অনেকের সঙ্গে আমার কথা হয়। পিস কিপিং এর ক্ষেত্রে পুলিশ কিন্তু বিদেশেও ভাল করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, পুলিশের বিশেষায়িত ইউনিট শিল্প পুলিশ। সাফল্যের সঙ্গে চ্যালেঞ্জও আছে শিল্পখাতে।

শিল্প, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পখাতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে শিল্প পুলিশ গড়েছেন। শিল্প পুলিশের জনবল, যানবাহন ও প্রয়োজনীয় সরঞ্জামাদির সংকট আছে। সেটা কাটিয়ে তোলার চেষ্টা চলছে।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, শিল্প ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শিল্প পুলিশ। গত এক যুগে বৈশ্বিক পরিস্থিতি সামলে এগিয়ে গেছে শিল্পখাত।

শিল্পখাতের উন্নতি ও রপ্তানি আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে শিল্প পুলিশের। শিল্পখাতে শ্রমিক অসন্তোষ, শ্রমিকদের অধিকার রক্ষা এ শান্তিপূর্ণ পরিবেশ, শৃঙ্খলা রক্ষায় নাশকতামূলক কর্মকান্ড বন্ধর গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, শিল্প ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শিল্প পুলিশ। গত এক যুগে বৈশ্বিক পরিস্থিতি সামলে এগিয়ে গেছে শিল্পখাত।

শিল্পখাতের উন্নতি ও রপ্তানি আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে শিল্প পুলিশের। শিল্পখাতে শ্রমিক অসন্তোষ, শ্রমিকদের অধিকার রক্ষা এ শান্তিপূর্ণ পরিবেশ, শৃঙ্খলা রক্ষায় নাশকতামূলক কর্মকান্ড বন্ধর গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে শিল্প পুলিশ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ২০০৯ সালে যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে তখন আমরা দেখা করেছিলাম। শিল্পখাতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, নিরাপত্তার জন্য আলাদা পুলিশ ইউনিট করার অনুরোধ করেছিলাম। এরপর প্রধানমন্ত্রীর ঘোষণায় শিল্প পুলিশ গঠিত হয় ২০১০ সালে।

আমরা করোনা থেকে ঘুরে দাঁড়িয়েছি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক সমস্যা হচ্ছে। আমরা এগিয়ে যেতে চাই। আমরা ইনশাআল্লাহ সবার সহযোগিতায় শিল্পখাতকে আরও এগিয়ে নিতে পারবো। রপ্তানি ধরে রাখতে হবে।

সরকার যেভাবে কাজ করছে তাতে আমরা আশান্বিত। যুদ্ধ গ্লোবাল সমস্যা, এটার প্রভাব সবদেশেই পড়েছে। বিশ্বের টপ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টিই বাংলাদেশের।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে...

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

আরও পড়ুন

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...