বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দিদার আলম (২৮) নামে এক মাদ্রাসা দপ্তরিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত দিদার আলম চাকঢালা এলাকার মহিউসুন্নাহ দাখিল মাদ্রাসায় দপ্তর হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার(৮ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে উপজেলার চাক ঢালা এলাকার আমতলী মাঠ নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর লাশ উদ্ধারে ওই এলাকায় যায় পুলিশ ।
বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন, কি কারনে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এ ঘটনার সাথে কোন জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দিদার আলম রাত পৌনে আটটার দিকে মাদ্রাসার কাজ সেরে বাড়ি যাওয়ার পথে সেখানে একদল দুর্বৃত্ত তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে করে হত্যা করে।স্থানীয়রা তাকে দেখতে পেয়ে জন প্রতিনিধি ও পুলিশকে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুল আলম জানান, মাদ্রাসার দপ্তরিকে কি কারনে দুর্বৃত্তরা হত্যা করেছে তা এখনো বুঝা যাচ্ছে না। তবে পুলিশকে খবর দেওয়ার পর লাশ উদ্ধারে সেখানে পুলিশ এসেছে বলে তিনি জানিয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি তদন্ত পরিদর্শক মোঃ শাহজাহান জানান,লাশ উদ্ধার করলেও তাকে কেন,কারা খুন করেছে তার ক্লু তৎক্ষনাৎ বের হয়নি সম্ভব হয় নি। তবে বের হবেই। খুনিদের ছাড় নেই।খুব দ্রুত খুনিদের গ্রেফতার করা হবে।
