মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নন্দনকানন তুলসীধামে চারদিনব্যাপী রাস উৎসব উদ্বোধন

বঙ্গবন্ধু কন্যার হাতে বাংলাদেশ নিরাপদ: শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন। এই ঐতিহ্য সমুন্নত রাখতে হবে।

তিনি বলেন, আমরা একে অপরের ধর্মকে শ্রদ্ধা করবো, একে অপরের উৎসবে শামিল হবো। ধর্মতত্ত্বের দিক থেকে এই ঐক্য ধরে রাখতে হবে। সকল ধর্মের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ-এটা দেশের গণতন্ত্র, সমাজ, রাজনীতি, অর্থনীতি-সবকিছুর পূর্বশর্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। বঙ্গবন্ধু কন্যার হাতেই বাংলাদেশ নিরাপদ। প্রত্যেক ধর্মের প্রতি তাঁর রয়েছে অগাধ আস্থা-শ্রদ্ধা।

শিক্ষা উপমন্ত্রী রাসলীলার শিক্ষা নিয়ে সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শনিবার (৫ নভেম্বর) নন্দনকানন তুলসীধামে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তুলসীধাম ও অদ্বৈত-অচ্যুত ধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ডা. আ ম ম মিনহাজুর রহমান, চসিক কাউন্সিলর জহরলাল হাজারী, শৈবাল দাশ সুমন, মো. নূর মোস্তফা টিনু ও রুমকি সেনগুপ্ত। অনুপম দেবনাথ পাভেলের সঞ্চালনায় বক্তব্য দেন যোগেশ্বর চৌধুরী, লায়ন ডা. দুলাল দাশ, তুলসীধাম পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক স্বপন চৌধুরী, রাসলীলা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি সোনারাম ধর, সাধারণ সম্পাদক হরিশংকর ধর প্রমুখ।

চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, রাস হচ্ছে ভক্ত এবং ভগবানের মিলন উৎসব। জীবাত্মার সাথে পরমাত্মার মিলন। ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করেছে, তারা ধ্বংস হয়ে গেছে। সব ধর্মের প্রতি শ্রদ্ধা করাই আমাদের মূল শিক্ষা। জাতির জনকের সংবিধানের মূল নীতির একটি ছিল- ধর্ম নিরপেক্ষতা। অসাম্প্রদায়িক বাংলাদেশে মানুষে মানুষে ভালোবাসার বন্ধন সৃষ্টি করার শিক্ষা এই রাসোৎসব থেকেই পাওয়া যায়।

অনুষ্ঠানে রাসতত্ত্ব বিষয়ে আলোচনা করেন সাহিত্য ও সংস্কৃতি সমীক্ষক সুদর্শন চক্রবর্তী। তিনি বলেন, ‘রাস’ এসেছে ‘রস’ থেকে। ‘রস’ মানে আনন্দ, দিব্য অনুভূতি, দিব্য প্রেম। প্রেমের মধ্য দিয়ে আমরা ভগবানেরই জয়গান গাই। এ প্রেম আমাদের স্বর্গীয় আনন্দ দেয়। এদিন তুলসীধামে পূজার্চনা, অমিত সেনগুপ্ত ও সনাতন দাশের গীতাপাঠ, অদ্বৈত-অচ্যুত শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় ভজন, গীতিআলেখ্য ‘শ্রীশ্রী দশমহাবিদ্যা’, প্রবীণ ভক্ত সংবর্ধনা ও বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়।

রাসযাত্রা উৎসব উপলক্ষে প্রকাশিত ‘তপোবন’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন শেষে অতিথিরা তুলসীধামের উন্নয়নে সম্পৃক্ত গুণীজন ও প্রয়াতদের পরিবারকে সংবর্ধনা স্মারক তুলে দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে...

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

আরও পড়ুন

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামে বিএনপির মনোনায়ন পেলেন শাকিলা ফারজানা

সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন জোট। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ...