মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সামনে অনেক চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের সামনে এখনও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

জঙ্গিবাদ দমনে সফলতা আসলেও যুবসমাজকে মাদকের কুফল, ইভটিজিং এমনকি কিশোর গ্যাং এর মতো অপরাধ পুলিশের পাশাপাশি সামাজিকভাবেও প্রতিরোধ করতে হবে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, জনগণ পাশে থাকলে সব কিছু মোকাবিলা করা যায়। জঙ্গি দমনে আমরা সফলতা পেয়েছি। জঙ্গির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। পুলিশের পাশাপাশি জনগণ এগিয়ে আসায় তা রোধ করা গেছে। এখনও অনেক চ্যালেঞ্জ আছ।

ইভটিজিং, মাদকের কুফল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। মোবাইল, ফেসবুকে অপপ্রচার করা হচ্ছে। এসব রোধে কাজ করতে হবে। করোনাকালীন সময়ে কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে। মূলত এ সময় স্কুল, কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিরত থাকে। এ কারণে গ্যাং কালচার গড়ে ওঠে ।

তিনি আরও বলেন, দুর্বার গতিতে দেশ চলছে। কমিউনিটি পুলিশও অনেক এগিয়েছে। সাবেক আইজিপি শহীদুল হক এর হাত ধরে এর যাত্রা শুরু হয়। আর বিট পুলিশিং শুরু করেন সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ। এসবের দ্বারা সমাজের সঙ্গে মিশে যায় পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী। এর মাধ্যমে অপরাধ দমন করা অনেকাংশে সম্ভব হয়েছে।

মন্ত্রী বলেন, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং বিশ্বের অনেক উন্নত দেশে আছে। মূলত এ দুটি পদ্ধতির কারণে আপামর জনসাধারণের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী মিশে যায়। তারা একে অপরের সঙ্গে তথ্য আদান-প্রদান খুব সহজেই করতে পারে।

পাশাপাশি সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী কারা তাদের সহজে চিহ্নিত করে আইনের আওতায় আনা যায়। আমি বলতে পারি, এ দুটি পদ্ধতির কারণে দেশের আইনশৃঙ্খলা অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

আমাদের পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করে যাচ্ছে তাতে করে আগামীতে রাষ্ট্রের ভেতর বিশৃঙ্খলা করার কেউ সাহস পাবে না। আর কমিউনিটি পুলিশিংয়ে এলাকাভিত্তিক যারা দায়িত্ব পালন করছেন তারা শুধু নিজের জন্য নয় রাষ্ট্রের কথা চিন্তা করে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। এর উপকার শুধু আপনি বা আপনার পরিবার নয় পুরো সমাজ ভোগ করবে।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিদায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুখ্য সঞ্চালক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...