সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বিএনপি আবার ক্ষমতায় গেলে দেশ গিলে খাবে: ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ

বিএনপি থেকে দেশবাসীকে সাবধান থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবার ক্ষমতায় গেলে দেশ গিলে খাবে।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের অর্থনীতি গিলে খেয়েছে, মুক্তিযুদ্ধের আদর্শ গিলে খেয়েছে, তারা আবার ক্ষমতায় এলে পুরো দেশ গিলে খাবে। সাবধান। বিএনপি থেকে সাবধান। বড় লোকদের বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান। আমরা বলি, বিএনপি থেকে সাবধান।

বিএনপি মারমুখী আচরণ করছে দাবি করে তিনি বলেন, সাবধান থাকতে হবে না? দেখেন না কী রকম মারমুখো? মরণ কামড় আর জীবন কামড়। যে কামড়ই দেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, ফখরুলের খবর কী? ফখরুল শুয়ে আছে টাকার বস্তার ওপর। টাকারে টাকা! দুবাইয়ের টাকা। এই তো এলো টাকা। ফখরুল মহাখুশি। টাকা পাইলেই বিএনপি খুশি। টাকার বস্তা বিছানার ওপর দিয়ে ফখরুল শুয়ে আছে।

কাদের বলেন, টাকা ওড়ে আকাশে, বাতাসে। টাকা উড়ে পাড়ায়-মহল্লায়। টাকার খেলা হবে না। খেলা হবে জনগণের।

রংপুরের সমাবেশের বিষয়ে তিনি বলেন, রংপুরে একটি সমাবেশ হচ্ছে। আপনারা কেউ জানেন? কত রঙ দেখাইলারে জাদু, কত রঙ দেখাইলা! রংপুরে রঙের নাটক।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তিন দিন আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে রংপুরে এনে সব শোয়াইয়া রাখছে। মঞ্চের সামনে শুয়ে আছে। মঞ্চের উপরে শুয়ে আছে। বাড়ির ছাদের উপর, গুদাম ঘরে শুয়ে আছে।

বিএনপি চট্টগ্রামসহ বিভিন্ন সমাবেশে তাদের লাখ লাখ নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে দাবি করেছে। এর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, রংপুরে কত কইবেন? ৫০/৬০? আওয়ামী লীগের ঢাকা জেলার সম্মেলনে কত লোক হয়েছে খবর নেন।

মির্জা ফখরুলকে টেলিভিশনে আওয়ামী লীগের সম্মেলন দেখার আহ্বান জানিয়ে কাদের বলেন, রংপুরের ছবিও দেখুন। আপনারটাও দেখুন। আমাদেরটাও দেখুন। এখানে তো শেখ হাসিনা নাই। দেখাবো, পলোগ্রাউন্ডে দেখাবো। সেখানে ১০ লাখ লোকের সমাগম হবে। শেখ হাসিনা যাবে। আপনারা ১০ লাখ মুখে বলবেন, আমরা বাস্তবে দেখাবো। আপনাদেরটা বাস্তবে সত্য নয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

আরও পড়ুন

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...