মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

জংগল সলিমপুরে অসহায় গৃহহীনদের জেলা প্রশাসনের পূনর্বাসনের উদ্যোগ

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ডের জংগল সলিমপুরে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের পূনর্বাসনের জন্য স্থান নির্মাণ ও সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে সম্ভাব্যতা যাচাই লক্ষ্যে ন্যাশনাল হাউজিং অথরিটি এর একটি উচ্চ পর্যায়ের টিম জংগল সলিমপুর এলাকা পরিদর্শন করেন।

জংগল সলিমপুরের অবৈধ বাসিন্দাদের উচ্ছেদ করে বিভিন্ন কার্যক্রম করার নিমিত্তে সরকারের পক্ষ থেকে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকার কর্তৃক গৃহীত মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই টানা অভিযান চলছে। এই অঞ্চলের অবৈধ বসতি ও পাহাড় খেকোদের উচ্ছেদ করা হলেও প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের পূনর্বাসন করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু থেকেই বলা হচ্ছিল।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, ন্যাশনাল হাউজিং অথরিটি এর পরিকল্পনা, নক্সা ও বিশেষ প্রকল্পের সদস্য বিজয় কুমার মন্ডল, পরিচালক আশরাফ হোসেন সহ অন্যান্যরা। এসময় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম জংগল সলিমপুর ও আলীনগর এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখান। পরিদর্শন শেষে চট্টগ্রাম জেলার সার্কিট হাউসে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এর সাথে ন্যাশনাল হাউজিং অথরিটি ও উপজেলা প্রশাসন একটি মত বিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সকল ভূমিহীন ও গৃহহীনদেরকে পুনর্বাসনের উদ্যোগের বিষয়টি পূনর্ব্যাক্ত করে বলেন,  প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলাদেশের সকল ভূমিহীন ও গৃহহীনদেরকে পূনর্বাসন করা হবে। কাজেই জংগল সলিমপুরের সকল ভূমিহীন ও গৃহহীনদেরকে পূনর্বাসন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...