চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে পুরাতন রেলস্টেশনের গণশৌচাগারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- জয় বড়ুয়া (২১), মো. সোহেল (২৪), মো. জুনায়েদ (২৩), মো. বাচ্ছু প্রকাশ বুলেট (৩৪), শহিদ হাওলাদার (৩৪), মো. রাসেল (২৪), মোজাকির (২৯) ও মনির হোসেন (১৯)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, তারা ডাকাতির উদ্দেশ্যে রেলওয়ে স্টেশনের গণশৌচাগারের পাশে জড়ো হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এসময় তাদের কাছ থেকে ৫টি ছুরি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত নগরের কোতোয়ালী থানা এলাকায় ছিনতাই ও ডাকাতি করে থাকে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
