শুক্রবার, ১৫ মে ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে ১২ঘণ্টার ব্যবধানে দুই রোহিঙ্গা খুন

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ জসিম নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

বুধবার (২৬ অক্টোবর) ভোরে বালুখালী ক্যাম্প-১০ এর সিআইসি অফিসের সামনে এ ঘটনা ঘটে।নিহত রোহিঙ্গা ওই ক্যাম্পের এফ-৩৪ এর বাসিন্দা আব্দুল গফুরের ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্প-১০ এর সিআইসি অফিসের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা তিন থেকে চার রাউন্ড গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় জসিম। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও এপিবিএন কাজ করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এর আগে মঙ্গলবার( ২৬ অক্টোবর)সন্ধ্যা ছয়টার দিকে উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পে সি ব্লকে ৮-১০ জনের মুখোশধারী লোক মোহাম্মদ সালাম (৩৭) নামে যুবককে গুলি করে হত্যা করে।

কক্সবাজারের ১৪ এপিবিএন অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

১৪ এপিবিএন অধিনায়ক জানান, মুখোশধারী দুর্বৃত্তরা কী কারণে এ যুবককে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। একইসঙ্গে জড়িতদের ধরতে বিশেষ অভিযান চলছে।

উল্লেখ্য, চলতি মাসে এ পর্যন্ত অন্তত ৭ জন রোহিঙ্গা হত্যার শিকার হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে...

নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট দলের সাথে পাপ্পার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্ট এর উপজেলা পর্যায়ের পুরুষ...

চট্টগ্রাম জেলা সাঁতার দলের ম্যানেজার সাগর

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস এর...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানী মাস্টার্স...

আরও পড়ুন

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

লামার ইট ভাটার মাটিবাহী ডাম্পার চাপায় যুবকের মৃত্যু

বান্দরবান জেলার লামা উপজেলায় ইটভাটার মাটি বাহী ডাম্পার গাড়ির চাপায় মো.সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ মে) ভোর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের...

ঘুমধুমে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এবার উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস...

আলীকদমে হাম ও ডায়রিয়া রোগের লক্ষণে একজনের মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলা-এ হাম ও ডায়রিয়াজনিত জটিলতায় সংপ্রং ম্রো (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়ন-এর ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা ম্রো...