বুধবার, ৫ আগস্ট ২০২৬

আলোকিত কর্ণফুলী গড়তে সবার সহযোগিতা চাইলেন নতুন ইউএনও

মো. মহিউদ্দিন

কর্ণফুলী উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ। রবিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

গত মাসে তিনি আনুষ্ঠানিকভাবে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বান্দরবান জেলায় কর্মরত ছিলেন।

মত বিনিময় সভায় ইউএনও উন্মুক্ত আলোচনার মাধ্যমে কর্ণফুলী উপজেলার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা করেন। তিনি এ উপজেলাকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি মুক্ত করে উপজেলা হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন।

ইউএনও মোঃ মামুনুর রশীদ বলেন, ‘সবার সহযোগিতা পেলে কর্ণফুলী উপজেলা হবে দেশের সেরা, উন্নত ও সমৃদ্ধ উপজেলা। সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস, মাদক ও দুর্নীতি দুর করে কর্ণফুলীকে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলা হব।’

এতে কর্ণফুলী উপজেলায় কর্মরত চট্টগ্রামের স্থানীয় ও জাতীয় পত্রিকাসহ জাতীয় অনলাইনের সংবাকর্মীরা অংশ নেন।

প্রসঙ্গত, ইউএনও মোঃ মামুনুর রশীদ ৩৪ তম বিসিএসের কর্মকর্তা। নিজ জেলা চাঁদপুর। ২০০৪ সালে তিনি ফরিদগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তর পড়া শেষ করেন। এরপর কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) অফিসে সহকারী ক্যাম্প ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ৩৪ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডার হওয়ার যোগ্যতা অর্জন করেন।

জানা যায়, কর্ণফুলী উপজেলার প্রথম নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আহসান উদ্দীন মুরাদ। ২০১৭ সালের ১৭ এপ্রিল তিনি নিয়োগ পান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...