বুধবার, ১৩ মে ২০২৬

আবারও মিয়ানমারের ছোড়া গুলি এসে পড়লো নাইক্ষ্যংছড়ি সীমান্তে

উপজেলা প্রতিনিধি

আবারও মিয়ানমার থেকে ছোড়া গুলি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।

শনিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড লেমুছড়ি বাহিরমাঠ এলাকায় মিয়ানমারের ছোড়া গুলি এসে পড়ে বলে জানা গেছে।

দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশে পড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (২১ অক্টোবর) রাত থেকে ৪৯ ও ৫০ সীমান্ত পিলারের কাছাকাছি মিয়ানমার সীমান্তে প্রচণ্ড গোলাগুলি হচ্ছিল। শনিবার সকালের দিকে কিছু সময় বন্ধ থাকার পর দুপুর ১টার দিকে মিয়ানমার সীমান্তে ফের গোলাগুলি শুরু হয়। এসময় নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড লেমুছড়ি বাহিরমাঠ এলাকায় একটি গুলি এসে পড়েছে। এতে ওই এলাকার মানুষ খুবই আতঙ্কে আছে।

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহের বেশি সময় ধরে ওই এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি। এতে অনেকটা স্বস্তিতে ছিলেন তারা। কিন্তু শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয় মর্টারশেল বিস্ফোরণের শব্দ। এছাড়া মিয়ানমার থেকে ছোড়া গুলি নাইক্ষ্যংছড়ির লেমুছড়ি এলাকায় পড়ার ঘটনায় আতঙ্কিত হয়ে সীমান্তে বসবাসকারী বাংলাদেশিরা এলাকা ছেড়ে চলে যাচ্ছেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আবছার গণমাধ্যমে বলেন, সদর ইউনিয়নের ভাল্লুক খাইয়া ও দোছড়ি ইউনিয়নের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এছাড়া দোছড়ি ইউপির লেমুছড়ি এলাকায় গোলা এসে পড়ার খবর জানিয়েছেন স্থানীয়রা। এতে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশিরা ভয়ে এলাকা ছেড়েছেন বলেও জানিয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছি বিস্তারিত পরে জানানো যাবে।

নাইক্ষ্যংছড়ি থানার উপ-পরিদর্শক মিঠুন সিংহ বলেন, একটি মামলার তদন্ত করতে ভাল্লুক খাইয়া এলাকায় গিয়েছিলাম। সেখানে থাকাকালে মিয়ানমারের অভ্যন্তরে প্রচুর গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া...

আরও পড়ুন

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা...