বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিত্যপণ্যের দাম খুব বৃদ্ধি পায়নি: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিত্যপণ্যের দাম কিন্তু খুব বেশি বৃদ্ধি পায়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এ অবস্থা হয়েছে, এ জন্য আমাদের সহ্য করতে হবে। আশাকরি এ সমস্যা কেটে যাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমেছে, সেই বিবেচনায় আমাদের দেশেও তেলের দাম কমানো হয়েছে। এখন বাজারে ব্যবসায়ীরা না কমালে আমরা বিষয়টি দেখব। কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার অধিদপ্তরকে বলা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, নিত্যপণ্যের দাম অ্যাডজাস্ট করতে প্রতিমাসে একবার করে রিভিউ করা হয়। ট্যারিফ কমিশন দাম ঠিক করে দেয়।

তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে, এখানেও কমানো হয়েছে। এ বিষয়টি বেশি বেশি প্রচার করতে গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান তিনি।

টিপু মুন্সি আরও বলেন, ওভারঅল প্রতিটি পণ্যের দাম বেড়েছে। এর কারণ টাকার মান কমে যাওয়া ও ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়েছে। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দাম কিন্তু সেভাবে বৃদ্ধি পায়নি বলে দাবি করেন তিনি।

এর আগে রংপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস চৌধুরীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...