বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

১২ বছর পর চট্টগ্রামে টেস্ট খেলবে ভারত

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি টেস্ট চ‌্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ১ ডিসেম্বর বাংলাদেশে আসছে ভারত জাতীয় দল। তিনটি ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুটি টেস্টের একটি চট্টগ্রামে, একটি ঢাকায়।

২০১৫ সালের পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে প্রথমবার ভারতীয় দল বাংলাদেশে আসছে। সেবার তিনটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলেছিল। মিরপুরেই তিনটি ওয়ানডে এবং একমাত্র টেস্ট হয়েছিল ফতুল্লাতে।

১২ বছর পর চট্টগ্রামে টেস্ট খেলবে ভারত। ২০১০ সালে সবশেষ শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বীরেন্দর শেবাগরা বন্দরনগরীতে টেস্ট খেলেছিলেন।

১৪ থেকে ১৮ ডিসেম্বর চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। ঢাকার মিরপুরে দ্বিতীয় টেস্ট ২২ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে তিনটি ওয়ানডতে হবে ৪, ৭ ও ১০ ডিসেম্বর।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই ভারত যাবে নিউ জিল্যান্ডে সফরে। সেখানে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে ১৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে। নিউ জিল্যান্ড থেকেই তারা বাংলাদেশে আসবে।

বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। তাই মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ভারত দ্বিতীয় সারির দল পাঠালে অবাক হওয়ার কিছু থাকবে না।

২০১৪ সালেও তারা এমন করেছিল। ধোনি, কোহলিকে বিশ্রাম দিয়ে সুরেশ রায়নাকে অধিনায়ক করে উথাপ্পা, স্টুয়ার্ট বিনিদের ঢাকায় পাঠিয়েছিল বিসিসিআই।

তবে দুই ম্যাচের টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে প্রতিটি পয়েন্টের মূল্য অনেক। ভারতের টেস্ট স্কোয়াড এমনিতেও আলাদা। সেই দলের সঙ্গে রোহিত, বিরাট কোহলিরা যুক্ত হতেও পারেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...