মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে চার

চট্টগ্রাম নিউজ ডটকম

গাজীপুরে ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. সিরাজুল ইসলাম টুটুল (২৮)। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় টুটুলের মৃত্যু হয়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। টুটুল ময়মনসিংহের কোতোয়ালি থানার মৃত সাইদুল ইসলামের ছেলে।

গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় হাজী ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনার পরদিন শুক্রবার (১৪ অক্টোবর) দগ্ধ মো. মিঠু (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর সোমবার (১৭ অক্টোবর) সকালে মো. পারভেজ (৩১) ও মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. আল-আমিন (৩০) নামে দুই যুবক মারা যান।

এ দুর্ঘটনায় দগ্ধ মো. আনোয়ার (৩০) এখনো শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...