রবিবার, ২ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধুর রক্তকে ভয় পায় বলেই ঘাতকরা অবুঝ রাসেলকে হত্যা করে: আ.জ.ম. নাছির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, দেশ-বিদেশে বিএনপি-জামাত ও তথাকথিত সুশীলরা বাংলাদেশের মানবাধিকার গেল গেল বলে হৈ-চৈ শুরু করে দিয়েছেন।

এর মধ্যেও বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কমিশনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ১৬০ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হওয়াটা যারা মানবাধিকার গেল বলে হৈ-চৈ করেছে তাদের গালে শক্ত একটি চপেটাঘাত।

আজ মঙ্গলবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিবের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালনোপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহতম গণহত্যা চালিয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের ১৯জন সদস্যসহ অবুঝ শিশু শেখ রাসেলকেও হত্যা করা হয়েছে।

এই জঘন্য অপরাধ আর পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না। আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, অবুঝ ও নিষ্পাপ শিশু শেখ রাসেলকে কোন পাপ স্পর্শ করেনি।

তারপরও তার বয়স ১১ বছর পূর্ণ হওয়ার আগেই ঘাতকরা পিতা-মাতা, ভাই-ভাবীদের লাশ ডিঙিয়ে তাকে খুন করার ঘটনাটি ইতিহাসের সবচাইতে বেশি নৃশংস ঘটনা। বঙ্গবন্ধু পরিবারে তিনি ছাড়া আর কেউ সরাসরি রাজনীতির সাথে যুক্ত ছিলেন না।

তারপরও দূর্বিনীত বর্বর ঘাতকরা বঙ্গবন্ধুর রক্তকে ভয় পায় বলেই অবুঝ শিশু রাসেলকে ঠান্ডা মাথায় হত্যা করেছিল। আল্লাহর অশেষ রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোটবোনকে নিয়ে মাত্র ১৫ দিন আগে জার্মানীতে চলে গিয়েছেন বলে তিনি প্রাণে বেঁচে যান। আমাদের সৌভাগ্য তিনি আজ বাংলাদেশকে অনন্য উচ্চতায় আসীন করেছেন।

২০০৮ সালে বাংলাদেশ যা ছিল এখন তার অনেক পরিবর্তন, অর্জন ও আরোহন হয়েছে। একটি গরীব দেশকে তিনি স্তরে স্তরে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন এবং তার লক্ষ্য বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা।

তার এই লক্ষ্য অর্জনে অবশ্যই আমরা তার হাতকে শক্তিশালী করবো এবং ঐক্যের ভিত্তিকে সুদৃঢ় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম মহানগর ও সংলগ্ন এলাকার ৬টি আসনে যাকেই নৌকা প্রতীক দেবেন তার বিজয় সুনিশ্চিত করতে এখনই ভোটারদের মন জয় করার কাজ শুরু করে দিতে হবে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের অবুঝ শিশু রাসেল হত্যার যে বেদনাদায়ক ট্র্যাজেডি ঘটেছে তা এখনো আমরা মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারিনি।

এজন্য এই হত্যাকান্ডের যে বেনিফিসিয়াররা তারা মাঠে রাজনীতি করতে পারছে। ৭১ এর যুদ্ধাপরাধী জামাত এখনো কীভাবে রাজনীতি করে তা একটি অবাক বিশ্ময়। এই অবাক বিশ্ময়ের মূল খলনায়ক জিয়াউর রহমান, এরশাদ এবং অতঃপর খালেদা জিয়া ও তার কুসন্তান তারেক জিয়া।

এদের প্রত্যেককেই মানবতাবিরোধী অপরাধের দায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে কঠোর শাস্তি ভোগ করতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শেখ মোঃ ইসহাক, সম্পাদক মন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোঃ হোসেন, হাজী জহুর আহমদ, দিদারুল আলম চৌধুরী, জোবাইরা নার্গিস খান, আব্দুল আহাদ, আবু তাহের, শহিদুল আলম, উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, মহব্বত আলী খান, রোটারিয়ান মোঃ ইলিয়াছ, মোর্শেদ আক্তার চৌধুরী, হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের হাজী সিদ্দিক আলম, হারুনুর রশিদ, সাহাবউদ্দীন আহমেদ, আবু তাহের, আনছারুল হক, মোঃ ইলিয়াছ, মোঃ মঈনুদ্দিন, রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের সামশুল আলম, গিয়াস উদ্দীন, মোজাহেরুল ইসলাম চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, মোঃ জামাল উদ্দীন, আলী নেওয়াজ, ফয়জুল্লাহ বাহাদুর, মোসলেম উদ্দীন, রুহুল আমিন মুন্সী, জহুরুল আলম জসীম, আব্দুল মান্নান, আশরাফুল আলম, আসিফ খান, কায়সার মালিক, ইসকান্দর মিয়া, মোঃ ইকবাল হাসান, আব্দুল আজিজ মোল্লা, শেখ জাফরুল হায়দার সবুজ, আব্দুল শুক্কুর ফারুকী, আব্দুল মালেক, এড. শাহেদুল আজম শাকিল, ইকবাল চৌধুরী, জসীম উদ্দীন, ইফতেখার আলম জাহেদ, লুৎফুল হক খুশী প্রমুখ।

আলোচনা সভার আগে মঞ্চে শহীদ শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন, দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মোনাজাত পরিচালনা করেন দারুল ফজল মসজিদ মার্কেটের পেশ ঈমাম মাওলানা ফজল কবির।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...