বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ২২.৬৬ শতাংশ

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৬৬ শতাংশ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে গেল একদিনে ৮টি ল্যাবে ৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ১১ জন নগরীর বাসিন্দা এবং ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৩৬১ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৩২৪ জন। বাকি ৩৫ হাজার ৩৭ জন বিভিন্ন উপজেলার।

এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। বাংলাদেশে ভাইরাসটিতে প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল...