শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

উপজেলা পরিষদ নির্বাচন

কর্ণফুলীতে ২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, ভোটযুদ্ধে ৯ প্রার্থী

মো. মহিউদ্দিন

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

সোমবার (১৭ অক্টোবর) নির্ধারিত সময়ের শেষ দিনে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল শুক্কুর।

মনোনয়নপত্র প্রত্যাহার কারী দু’জন হলেন – চেয়ারম্যান পদে মহানগর কৃষকলীগ নেতা মাহবুব আলম তাঁরা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় মহিলা পাটির নেত্রী মুন্নী বেগম।

বর্তমানে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব ফারুক চৌধুরী ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আলী।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আমির আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মহিউদ্দিন মুরাদ, আওয়ামী লীগ নেতা আবদুল হালিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোমেনা আক্তার নয়ন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা ভূইয়া নিশি, শিকলবাহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বকুল চেয়ারম্যানের কন্যা ডা. ফারহানা মমতাজ ও রানু আকতার প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল শুক্কুর জানান, আগামী ২রা নভেম্বর ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১১ প্রার্থীর মধ্যে দুজন প্রার্থী জেলা পরিষদ কার্যলয়ে তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি বলেন এবার পাঁচটি ইউনিয়নে মোট ১ লক্ষ ৭ হাজার ৭৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১২ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু...

আরও পড়ুন

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামমুখী লেলে এ দুর্ঘটনা...

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২১জন গুরুতর আহত

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি...

বোয়ালখালীতে টেক্সী টেম্পু মুখোমুখি সংঘর্ষ আহত ৫

বোয়ালখালীতে টেক্সী টেম্পু মুখোমুখি সংঘর্ষে আহত ৫ আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে আরাকান সড়কের শাকপুরা চৌমুহনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।আহতরা হলেন, হোরারবাগ এলাকার...

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...