বুধবার, ৫ আগস্ট ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচেই অঘটন, শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল নামিবিয়া

স্পোর্টস ডেস্ক

অঘটন দিয়েই শুরু হল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ! লড়াইয়ে শুরুতেই পার্থক্যটা ফুটে উঠলেও খেলা যত গড়িয়েছে দাপটের সঙ্গেই লঙ্কানদের ওপর প্রভাব বিস্তার করেছে অপেক্ষাকৃত দুর্বল নামিবিয়া। ফ্রাইলিঙ্ক ও স্মিতের ব্যাটে এশিয়ান জায়ান্টদের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানোর পর দুরন্ত বোলিংয়ে লঙ্কাকে কোণঠাসা করে দিয়ে আফ্রিকার দলটি তুলে নেয় দুর্দান্ত জয়।

রোববার নামিবিয়া ও শ্রীলঙ্কার এই ম্যাচ দিয়েই মাঠে গড়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। জিলংয়ের এন্ড্রু সাইমন্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান তোলে গেরহার্ড এরাসমাসের দল।

দলটির পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে জ্যান ফ্রাইলিঙ্কের ব্যাট থেকে। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে তার ২৮ বলের এই ইনিংসে ছিল ৪টি দর্শনীয় চারের মার।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে জে জে স্মিতের ব্যাট থেকে। সমান দুটি করে মারা চার-ছক্কায় মাত্র ১৬ বলের ক্যামিও ইনিংসটি খেলেন ৮ নম্বরে নামা এই হার্ডহিটার।

মূলত ৭ম উইকেটে এই দুজনের ৩৩ বলে যোগ করা ৬৯ রানের জুটিতেই চ্যালেঞ্জিং ওই স্কোর পায় আফ্রিকার দেশটি। লঙ্কান বোলারদের মধ্যে এদিন প্রমোদ মদুশান ২টি এবং থিকসানা, চামিরা, হাসারাঙ্গা ও করুনারত্নে ১টি করে উইকেট লাভ করেন।

নামিবিয়ার দেয়া ওই চ্যালেঞ্জ মোকাবেলায় নেমে রীতিমত খেই হারিয়ে ধুঁকতে থাকে লঙ্কান ব্যাটাররা। ১৩ ওভারে বোর্ডে ৮৩ রান জমা হলেও হারিয়ে ফেলে উপরের সারির ৬ ব্যাটারকে। চতুর্থ ওভারে তো পরপর দুই উইকেট নিয়ে রীতিমত হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন নামিবিয়ান পেসার বেন শিকঙ্গো।

যদিও সেটা আর হয়নি, বলটি অন দ্য লাইনে না থাকায়। তবে লঙ্কান শিবিরে ঠিকই কাঁপন ধরিয়ে দিয়েছেন ২২ বছর বয়সী ডানহাতি এই পেসার, নিয়েছেন মেডেন।

শুরুটা করেছিলেন অবশ্য দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে খেলা ডানহাতি পেসার ডেভিড উইসে। দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই তিনি তুলে নেন মারকুটে কুশল মেন্ডিসিকে। ৬ রানের বেশি করতে পারেননি ৬টি বল খেলা এই ওপেনার।

পরে চতুর্থ ওভারে এসেই পরপর দুর্দান্ত দুই ডেলিভারিতে পাথুম নিসাঙ্কা (৯) ও দানুশকা গুনাথিলাকাকে (০) সাজঘরে ফেরান শিকঙ্গো। ফলে ২১ রানেই তৃতীয় উইকেট খুইয়ে বিপদে পড়ে দাসুন শানাকার দল। এরপর ৭ম ওভারে আউট হয়ে ফেরেন ধনাঞ্জয়া ডি সিলভাও (১২)।

পরে ভানুকা, হাসারাঙ্গা ও অধিনায়ক দাসুন শানাকাকে হারিয়ে রীতিমত অঘটনের শঙ্কায় পড়ে চলতি বছরের এশিয়া কাপ জয়ী ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দলটি।

যার শেষটা হয় চামিকা করুনারত্নে (৫), প্রমোদ মদুশঙ্কা (০) ও দুশমন্থা চামিরা (8) আউট হওয়ার মধ্য দিয়ে। এগারো নম্বর ব্যাটার মাহিশ থিকশানা ১১ রান করে অপরাজিত থাকলেও বড় পরাজয় এড়াতে পারেনি লঙ্কানরা। নামিবিয়ার কাছে হেরে যায় ৫৫ রানেই।

দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান আসে দাসুন শানাকার ব্যাট থেকে। ২৩ বল খেলে একটি ছয় ও দুটি চারের মারে এই ইনিংস খেলেন দলনায়ক। এছাড়া ভানুকা রাজাপাকশে ২০ ও ধনাঞ্জয়া করেন ১২ রান। এই তিন জন ছাড়া এদিন দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কেউই।

নামিবিয়ার বোলারদের মধ্যে জ্যান ফ্রাইলিঙ্ক, ডেভিড উইসে, বার্নার্ড স্কোলজ ও বেন শিকঙ্গো ২টি করে উইকেট লাভ করেন। এছাড়া জে জে স্মিত নেন একটি।

দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচ সেরা হন জ্যান ফ্রাইলিঙ্কই। ২৮ বলে ৪৪ রান করার পাশাপাশি তিনি দারুণ বোলিংয়ে ২৬ রানে নেন ২টি উইকেট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....