শনিবার, ৮ আগস্ট ২০২৬

চট্টগ্রামে জাহাজ ডুবি: এখনও নিখোঁজ দুই নাবিক

চট্টগ্রাম নিউজ ডটকম:

চট্টগ্রামে ফিশিং বোট ও লাইটারেজ জাহাজ ডুবির ঘটনায় এখনও সন্ধান মিলেনি নিখোঁজ দুই নাবিকের ।

রবিবার (১৬ অক্টোবর) সকালে সাগরে তাদের সন্ধানে তল্লাশি অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ বাহিনীর সদস্যরা। গতকাল শনিবারও দিনভর অভিযান চালানো হয়।

এর আগে গত বুধবার বিকেলে পতেঙ্গা থেকে অদূরে পাথরবোঝাই লাইটারেজ জাহাজ এমভি সুলতান সানজারের সঙ্গে এমভি আকিজ লজিস্টিকসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এমভি সুলতান ডুবে গেলে জাহাজে থাকা ৯ নাবিকের মধ্যে তিনজন সমুদ্রে লাফিয়ে পড়েন এবং পরে তাদের জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ হন জাহাজের ছয় নাবিক।

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর ও সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকা থেকে নিখোঁজ ৬ জনের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। এ ঘটনায় এখনো দুই নাবিক নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী আল আমিন  বলেন, বুধবার বিকেলে থেকে নিখোঁজ নাবিকদের সন্ধানে কাজ করে যাচ্ছি।  শনিবার দিনভর সাগরে নিখোঁজ নাবিকদের সন্ধানে তল্লাশি অভিযান চালিয়েও সন্ধান মিলেনি। রোববারও আমাদের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...