বুধবার, ৫ আগস্ট ২০২৬

আমিরাতে আরও বাংলাদেশি জনশক্তি নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রাম নিউজ ডটকম

সংযুক্ত আরব আমিরাত সরকারকে বিভিন্ন সেক্টরে বাংলাদেশ থেকে পেশাদারদের পাশাপাশি আরও দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বাংলাদেশে নবনিযুক্ত আমিরাতের আবাসিক রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামিদ বুধবার (১২ অক্টোবর) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশকালে আবদুল হামিদ এ আহ্বান জানান।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ বৈঠক সম্পর্কে ব্রিফ করেন।

আবদুল হামিদ করোনা মহামারী সত্ত্বেও ‘দুবাই এক্সপো ২০২০’ সফলভাবে সম্পন্ন করার জন্য আমিরাতের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। একইসঙ্গে প্রায় সাত লাখ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার জন্য আমিরাত সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। আমিরাত বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক মানের পণ্য, বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি), সিরামিক, ফার্মাসিউটিক্যালস, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত মাছ, ইলেকট্রনিক্স, আসবাবপত্র, প্লাস্টিক এবং নির্মাণ সামগ্রী রপ্তানি করে থাকে। আমিরাত এসব পণ্য বাংলাদেশ থেকে আমদানি করতে পারে।

পরিচয়পত্র গ্রহণ করে রাষ্ট্রপতি আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশংসা করে বলেন, বাংলাদেশ ইউএই’র সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এই সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে।

রাষ্ট্রপ্রধান দূতকে বাংলাদেশে তাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন যাতে বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক আরও দৃঢ় হয়।

এর আগে, বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি অশ্বারোহী দল অনুষ্ঠানের অংশ হিসেবে রাষ্ট্রদূতকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। সেনাবাহিনীর ব্যান্ডের দ্বারা সংশ্লিষ্ট দেশের জাতীয় সঙ্গীতও বাজানো হয়। রাষ্ট্রদূত গার্ড অব অনার পরিদর্শন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...