শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেশবিরোধী শক্তির বিরোদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো দেশ স্বাধীন হবে, বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে, মানুষ খেয়ে পড়ে বাঁচবে, বাংলাদেশ সোনার বাংলা হবে। আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তাঁর আদর্শের উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সে অগ্রযাত্রাকে যাতে বাধাগ্রস্থ করতে না পারে সে জন্য যারা এখনো দেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টা চালাচ্ছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সুতরাং দেশ বিরোধী শক্তির বিরোদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বীর মুক্তিযোদ্ধা নৌকমান্ডো আবু মুছা চৌধুরীর নাগরিক শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, অপারেশন জ্যাকপট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। এটি ছিল স্বাধীনতার যুদ্ধের সবচেয়ে একটি আত্মঘাতী অপারেশন। বীর মুক্তিযোদ্ধা নৌকমান্ডো আবু মুছা চৌধুরী চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং দেশের অভ্যন্তরে চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একই সময়ে গেরিলা অপারেশন পরিচালানা করে পাকিস্তানি বাহিনীর অনেকগুলো অস্ত্র ও রসদবাহী জাহাজ ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সৃষ্টিতে অবেদান রেখে গেছেন। তাই আমি আবু মুছা চৌধুরীর বীরত্বের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এসময় আবু মুছা চৌধুরীর বীরত্ব যেন আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয় এ আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. অনুপম সেন বলেন, আজকের প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানেনা। তাই প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে।

এসময় মন্ত্রী অপারেশন জ্যাকপট নামক এই বীরত্ব গাঁথা নিয়ে একটি সিনেমা বানানোর উদ্যোগের কথা বলেন। তিনি ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে অনুমতি পেয়েছে বলে জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর ড. অনুপম সেন এর সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম, বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নৌকমান্ডো বদিউল আলম শাহ, রাখাল চন্দ্র বণিক বক্তৃতা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

আরও পড়ুন

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...