সোমবার, ৩ আগস্ট ২০২৬

কম দামে চাল-তেল পাচ্ছে চার কোটি মানুষ: পরিকল্পনামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দ্রব্যের দাম বেড়েছিল, আবার কমতেও শুরু করেছে। এক কোটি কার্ড বিতরণের কারণে বাড়তে থাকা তেলের দাম কমতে শুরু করেছে। এবার কম দামে চাল ও তেল পাচ্ছে চার কোটি মানুষ।

শনিবার (৮ সেপ্টেম্বর) নগরী হোটেল লেকশোরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সরকারপ্রধান শেখ হাসিনা কিছু কৌশলগত ব্যবস্থা নিয়েছে। দ্রব্যের দাম বেড়েছিল, আবার কমতেও শুরু করেছে। এক কোটি কার্ড বিতরণের কারণে বাড়তে থাকা তেলের দাম কমতে শুরু করেছে। কারণ, সেখানে কম দামে বিক্রি হচ্ছে চাল ও তেল। কম দামে চাল ও তেল পাচ্ছে চার কোটি মানুষ। ফলে আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে সরাসরি আঘাত করতে পেরেছি। এ কারণে দাম কমে এসেছে।

এম এ মান্নান বলেন, কৃষি আমাদের আদি পেশা। আমিও কৃষকের সন্তান। কমবেশি আমরা সবাই এই পেশার সঙ্গে জড়িত। এক সময় আমরা কৃষির ওপর নির্ভরশীল ছিলাম। কৃষির অনেক উন্নয়ন হয়েছে, তার মূলে ছিল স্বাধীনতা। স্বাধীনতা মানে নিজের পায়ে দাঁড়ানো, দেশকে ক্ষুধামুক্ত করা।

পরিকল্পনামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কৃষি কর্মকর্তাদের অনেক সম্মান দিয়েছেন। কৃষকের প্রতি বঙ্গবন্ধুর অসীম ভালোবাসা ছিল। তিনি শিখিয়েছেন কৃষি আমাদের মূল পেশা। তাই কৃষি থেকে দূরে থাকা মানুষগুলো আবার কৃষিতে ফিরে এসেছে। গত ৫০ বছরে কৃষিতে অনেক বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। এর মূল নায়ক আমাদের কৃষকরা। এ ক্ষেত্রে কৃষি কর্মকর্তাদের অবদানও কম নয়।

নেদারল্যান্ডস অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...