সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

পক্ষপাতমূলক আচরণ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সিইসির নির্দেশ

চট্টগ্রাম নিউজ ডটকম

নির্বাচনে কোনো দলের পক্ষে কাজ না করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, নির্বাচনে কখনোই পক্ষপাতমূলক আচরণ করা যাবে না, শতভাগ নিরপেক্ষ থাকতে হবে। দলীয় মনোভাব প্রকাশের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সিইসি।

শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে জেলা পরিষদ ও অন্যান্য নির্বাচন নিয়ে ৬৪ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে এ কথা জানান সিইসি।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশে কোনো নেতাকর্মীকে যেন হযরানি করা না হয় সে দিকে নজর রাখতে হবে।

সিইসি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। ইভিএম প্রশ্নেও বিতর্ক রয়েছে। আমরা কেবল বিশ্বাস করি না, প্রমাণ পেয়েছি ইভিএম প্রযুক্তি ব্যবহার করে নির্বাচনি সহিংসতা ও কারচুপি নিয়ন্ত্রণ সহজতর।

১৫০ টি আসনে, প্রাপ্যতা সাপেক্ষে, ইভিএম প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে প্রয়োজনে ১৫০ এর অধিক আসনে ব্যালটে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও থাকবে। সে লক্ষ্যে নির্বাহী ও পুলিশ প্রশাসনকেও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, মনে রাখতে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে একই দিনে একই সময়ে ৪২ থেকে ৪৫ হাজার ভোটকেন্দ্রে ভোট গ্রহণের মাধ্যমে সম্পন্ন করতে হবে। কর্মযজ্ঞটি সহজসাধ্য না হলেও, অসাধ্য নয় এবং সমন্বিত প্রয়াসের মাধ্যমে সার্থকভাবেই সাধন করতে হবে।

বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের শেষে অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানান সিইসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে যুবকের লাশ উত্তোলন 

চট্টগ্রামের মিরসরাইয়ে দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে এয়ার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যে চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রস্তুতি সভা...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী

সারা দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে...

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করবো : প্রধানমন্ত্রী

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হবে...

সাতকানিয়ায় ‘মুখোশধারীদের’ হামলায় চা দোকানির মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় শাহাদাত হোসেন (৩২) নামে টং (চা-পান) দোকানিকে...

চট্টগ্রামে ১৮ মামলার আসামি মনা বিদেশি পিস্তল-শর্টগান ও গুলিসহ গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে ১৮ মামলার আসামি শীর্ষ...

আরও পড়ুন

দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে যুবকের লাশ উত্তোলন 

চট্টগ্রামের মিরসরাইয়ে দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে এয়ার আহমদ (৪৫) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যে চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রস্তুতি সভা আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার করার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া...

সাতকানিয়ায় ‘মুখোশধারীদের’ হামলায় চা দোকানির মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় শাহাদাত হোসেন (৩২) নামে টং (চা-পান) দোকানিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের অন্তর্গত চট্টগ্রাম-কক্সবাজার...

চট্টগ্রামে ১৮ মামলার আসামি মনা বিদেশি পিস্তল-শর্টগান ও গুলিসহ গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি ওরফে মনাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি...