রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বাড়তি দামেই মাছ-মাংস, সবজিও চড়া

চট্টগ্রাম নিউজ ডটকম

দুই দিনের ব্যবধানে বাজারে মুরগির মাংসের দাম বেড়েছে। ১৭০ টাকা থেকে ১০ টাকা বেড়ে প্রতি কেজি মুরগির মাংস বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকায়।

শুক্রবার (৭ অক্টোবর) নগরের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি মুরগির মাংস ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৯০০ টাকায়, গরুর মাংসের কলিজাও একই দামেই বিক্রি হচ্ছে। এ ছাড়া খাসির মাংস ৯৫০ থেকে ৯৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেয়ার মুরগি ৩০০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় বেড়েছে।

সপ্তাহ ব্যবধানে সবজির দামও ক্রেতার নাগালের বাইরে। সবজির মধ্যে ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, প্রতি কেজি মুলা ৬০ টাকা, করলা ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, পটল, ঢেড়স ও শসা ৬০ টাকা, টমেটো ১৪০, গাজর ১২০-১৩০, পেঁপে, কাচকলা ও আলু ৩০ টাকা এবং বরবটি ৬০-৭০ টাকা ধরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

ফারিয়া পারভিন নামে এক ক্রেতা জানান, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষরা মুরগির মাংসটাই সবচেয়ে বেশি খাই। এখন পূজার ছুটি উপলক্ষে অনেকেই বাসায় বেড়াতে এসেছেন, তাই মাংসের চাহিদাটা বেশি থাকে। কিন্তু এত দাম হলে কীভাবে কিনব।

এদিকে প্রতি আঁটি লালশাক ২৫ টাকা, ডাঁটাশাক ২৫ টাকা এবং পুঁইশাক ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের মধ্যে প্রতি কেজি ইলিশ ৭০০-৭৫০ টাকা, চিংড়ি মাছ ৬০০-১২০০ টাকা, আকার ভেদে শিং মাছ ৫০০-৭৫০ টাকা, পাঙাশ ১৬০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, রুই ২৫০ টাকা, সিলভার কার্প ১৪০ টাকা, কৈ ২২০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংস বিক্রেতা মো. মনির হোসেন জানান, বর্তমানে মাংসের বাজারের অবস্থা ভালো না। ৮০০ টাকার নিচে কোথাও গরুর মাংস নেই। দাম বেড়ে যাওয়ায় কেনাবেচাও খারাপ।

অন্যদিকে বাজারে প্রতি কেজি আটাশ চাল ৬০ টাকা, মিনিকেট ৭০-৭৫ টাকা, গুটি স্বর্ণা ৫৫ টাকা, স্বর্ণা ৫০ টাকা, নাজিরশাইল ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মানভেদে পেঁয়াজ ৩৫ থেকে ৫০ টাকা, আদা ১৯০-২০০ টাকা, রসুন ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। কেজি প্রতি মসুর ডাল (মোটা) ১১০ টাকা, চিকন ১৩০ থেকে ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

মেসার্স স্বপন স্টোরের ব্যবসায়ী সজীব ইসলাম জানান, গত সপ্তাহেও খুচরা বাজারে আদার দাম ছিল ১৭০ টাকা। এ সপ্তাহে সেটা এক লাফে ২০ টাকা বেড়েছে। পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...