বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ইভিএমের নির্বাচনে আমাদের আস্থা নেই: জিএম কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় সংসদ উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ইভিএমের নির্বাচনে আমাদের আস্থা নেই, জনগণেরও আস্থা নেই। এটাতে কারচুপি সুযোগ রয়েছে।

তিনি বলেন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্তরা সরকারের নির্দেশের বাহিরে যেতে পারে না। তারা যে ফলাফল ঘোষণা করবে তা মেনে নিতে হয়। এখানে ডকুমেন্ট থাকে না, তাই চ্যালেঞ্জ করার সুযোগ নেই। সুতরাং ইভিএমে গ্রহণযোগ্য নির্বাচন হবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট নার্সিং ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, বাংলাদেশে দুর্নীতি আর অব্যবস্থাপনার শীর্ষে রয়েছে স্বাস্থ্য বিভাগ। প্রয়োজনের অর্ধেকও নেই চিকিৎসক। লালমনিরহাট জেলার হাসপাতালগুলোতে অনেক চিকিৎসক পদ শূন্য। সংসদসহ মন্ত্রীকেও অনেকবার অনুরোধ করেছি। মন্ত্রীও অনেকবার আশ্বাস দিয়েছেন। কিন্তু ফলাফল তেমন পাই নাই।

তিনি বলেন, অবশের চিকিৎসক থাকলে সার্জারি থাকে না। সার্জারি থাকলে অবশ থাকে না। ফলে অব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। এ চিত্র শুধু লালমনিরহাটে নয়, সারা দেশের সকল হাসপাতালের একই অবস্থা।

লালমনিরহাট নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ছাবেদা বেগমের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএমএ মমিন, কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি ও লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...