শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দল থেকে বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত: শেখ হাসিনা

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের আগামী সম্মেলনে একজন কাউন্সিলরও যদি বলে আমাকে চায় না, তাহলে আমি নেতৃত্বে থাকব না। দীর্ঘদিন তো হয়ে গেছে, অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক। কাউন্সিলররাই মূলত নেতৃত্ব ঠিক করে, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও যুক্তরাজ্য সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, অনেক দিন হয়ে গেছে। আমি অবশ্যই চাই আওয়ামী লীগে নতুন নেতৃত্ব আসুক। নেতৃত্ব কাউন্সিলরা ঠিক করেন। কাউন্সিলদের সিদ্ধান্তটাই চূড়ান্ত।

তিনি বলেন, আওয়ামী লীগের আগামী সম্মেলনে একজন কাউন্সিলরও যদি বলে আমাকে চায় না, তাহলে আমি নেতৃত্বে থাকব না। আমার অবর্তমানে যখন আমাকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট করেছিল তখন থেকেই এই শর্ত মেনে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা দেশ স্বাধীন করে একটি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে আর্থসামাজিক অগ্রগতি করে স্বল্পোন্নত দেশের মর্যাদা দিয়ে যান। এই স্বল্পোন্নত দেশের মর্যাদার স্বীকৃতি কিন্তু জাতিসংঘই দিয়েছিল। এরপরে দেশে হত্যা-ক্যু-ষড়যন্ত্রের রাজনীতি হয়েছে। ক্ষমতা ছিল বন্দি, গণতন্ত্র ছিল না। ছিল মার্শাল ল, মিলিটারি শাসন, কারফিউ ইত্যাদি ইত্যাদি।

আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে এনেছেন উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, অনেক চড়াই-উতরাই পার হয়ে আমরা গণতন্ত্র উদ্ধার করি। আমরা একটানা তিনবার ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ক্ষমতায় আছি, গণতান্ত্রিক ধারা বাংলাদেশে অব্যাহত আছে।

এর বাইরে অনেক চড়াই-উতরাই, খুন-খারাবি, অগ্নিসংযোগ, অগ্নিসন্ত্রাস অনেক কিছু হয়েছে। এরপরেও আমরা ক্ষমতায় ছিলাম বলে আজ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি।

আমাদের লক্ষ্য ছিল ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এই সুবর্ণজয়ন্তীর বছরে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। আর আমার তো আসলে সময় হয়ে গেছে।

গত দুটি সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নিজেই তার বয়সের কথা তুলে ধরে বলেছিলেন, নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে পারলে তিনি খুশি হবেন। তবে প্রতিবার সম্মেলনে বঙ্গবন্ধু কন্যাকেই নেতৃত্বে রেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোহিঙ্গা প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, মানবিক কারণে নিপীড়িত হওয়ায় রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দিয়েছি। কিন্তু মিয়ানমার সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাবে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এখন পর্যন্ত সম্ভব হয়নি।

এর আগে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর শেষে মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১টার দিকে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন এবং রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গত ১৫ সেপ্টেম্বর সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার সফরকালে ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা এবং রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন। জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন। ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন শেখ হাসিনা। এ ছাড়া বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। ঢাকায় সিরিজের প্রথম দুই ম্যাচের...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে যৌথ কমিটি গঠনের প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...