শনিবার, ২৭ জুন ২০২৬

পূজায় কুমিল্লার মতো ঘটনা ঘটবে না: আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রাম নিউজ ডটকম

শারদীয় দুর্গোৎসবে আবারও কুমিল্লার মতো ঘটনা যাতে না ঘটে, সেজন্য এবার সরকার নিরাপত্তায় কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এবার কোনো পূজা মণ্ডপে হামলার ঘটনা ঘটবে না বলেও আশা প্রকাশ করেন সরকারের এই গুরুত্বপূর্ণ মন্ত্রী।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ভোলার লালমোহন উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে ‘শেখ হাসিনা গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার। মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবার রক্তে এ দেশ রঞ্জিত। আমারা সবাইকে নিয়ে চলবো।

উৎসব সবার, ধর্ম যার যার। এ ধারা অব্যাহত থাকায় আমরা সবাই এগিয়ে চলছি। এগিয়ে যাবার সৈনিক হিসাবে সকলে কাজ করছে বলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কেউ আমাদের রুখতে পারবে না।

কামাল বলেন, যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গি, মাদক মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। সেই এগিয়ে যাওয়ার সৈনিক হিসাবে আমরা সাবই কাজ করছি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা। অনুষ্ঠানে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী উপস্থিত ছিলেন।

খেলায় কালমা ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়ে ধলী গৌর নগর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টটির আয়োজনে করেছিল লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থা ও নুরুন্নবী চৌধুরী ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

পটিয়ায় প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পটিয়ায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।...

রামগড়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় জুলাই শহিদের এক আত্মীয়া, মাদ্রাসাপড়ুয়া সপ্তম...

ইন্দো-প্যাসিফিক নতুন বিশ্বব্যবস্থা: ক্ষমতার রূপান্তর, আঞ্চলিক পরিচয় ও কৌশলগত প্রতিযোগিতা

একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে “ইন্দো-প্যাসিফিক” (Indo-Pacific) ধারণাটি কেবল একটি...

আরও পড়ুন

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...

পটিয়ায় প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পটিয়ায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক নারী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুর একটার দিকে পটিয়া পৌর সদরের...

প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল হোসেন আর নেই

দেশের প্রখ্যাত চক্ষুচিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল হোসেন আর নেই। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি...

চট্টগ্রামের বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চটগ্রামের বোয়ালখালীতে শ্বশুর বাড়ি থেকে রুমা আকতার সীমা(২৬) এক প্রবাসী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের...