শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বিমানের ইঞ্জিনে পাখি, ত্রুটি সারাতে দুবাই থেকে চট্টগ্রামে এলেন ৪ প্রকৌশলী

নিজস্ব প্রতিবেদক

বিমানের ইঞ্জিনে পাখি ঢোকায় চট্টগ্রাম থেকে দুবাইগামী এবং মাস্কাটগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার রাতে ফ্লাইট দুটির যাত্রা বাতিল করা হয়। বিমানের ত্রুটি সারাতে আজ শুক্রবার সকালে দুবাই থেকে আসেন চার প্রকৌশলী।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।

তিনি বলেন, বিমানের ইঞ্জিনে কিছু একটা আছে পাইলটের মাধ্যমে এমন তথ্য পেয়ে বৃহস্পতিবার রাতে মাস্কাটগামী বাংলাদেশ বিমানের বিজি ১২১ ফ্লাইট ও দুবাই এয়ারওয়েজের ফ্লাইট বাতিল করা হয়। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়। এতে যাত্রীরা কিছুটা বিপাকে পড়েন। কেউ কেউ বাসায় ফিরে যান। যারা যাননি তাদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়।

তিনি আরো বলেন, বিমানবন্দরে যেহেতু ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল ফ্যাসিলিটি নেই, তাই ফ্লাই দুবাই এয়ারওয়েজের বিমানটির সমস্যা সমাধানে শুক্রবার সকালে দুবাই থেকে চারজন প্রকৌশলী এসেছেন। এরই মধ্যে তারা কাজ শুরু করেছেন। ইতিবাচক সাড়া পেলে ১৮০ জন যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে বিমানটি।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ইঞ্জিনে পাখি ঢোকায় দুবাই ও মাস্কাটগামী দুটি ফ্লাইট বাতিল করে এয়ারলাইনস কর্তৃপক্ষ। রাত সাড়ে ৮টার দিকে অবতরণের সময় ইঞ্জিনে পাখি ঢুকে এ অবস্থার সৃষ্টি হয় বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...