মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কর্ণফুলীতে আগাম প্রচারণা সরানোর নির্দেশ

মো. মহিউদ্দিন

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা নির্বাচন উপলক্ষে আগাম ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ দুপুর থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে এসব সামগ্রী সরাতে বলেছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

আবার মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল শুক্কুর।

চিঠিতে বলা হয়, তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ২রা নভেম্বর কর্ণফুলী উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার পর পর সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করা প্রয়োজন।

প্রার্থীদের এমন কোনো প্রচার সামগ্রী থাকলে তা আজ বৃহস্পতিবার দুপুর থেকে আগামী ৪৮ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয়া হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তা কমিশনকে অবহিত করতেও বলা হয়েছে। এছাড়া এগুলো না সরালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল শুক্কুর বলেন, আজ দুপুর থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনী এলাকায় বিদ্যমান সকাল প্রকার প্রচার সামগ্রী অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি আগামী ৪৮ ঘন্টার পরে কোনো রাজনৈতিক দল মিটিং মিছিল কিংবা সম্মেলনও করা যাবে না। আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

নির্বাচন আচরণবিধি অনুযায়ী, আগাম প্রচারণা চালানো শাস্তিযোগ্য অপরাধ। আর এ অপরাধের জন্য কেউ নির্বাচিত হলেও তার প্রার্থিতা বাতিলের ক্ষমতা রাখে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ২ নভেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, বাছাই ১০ অক্টোবর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৭ অক্টোবর। এরআগে ২০১৭ সালের ২০ আগস্ট উপজেলা গঠনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে...

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে সিমেন্ট পাচারকালে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট আটক করা হয়েছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ...