মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

১৩০টি পূজামণ্ডপে ১৩ লাখ টাকা অনুদান শিক্ষা উপমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ১৩০টি পূজামণ্ডপে নগদ ১০ হাজার টাকা করে ১৩ লাখ টাকা অনুদান দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগরের ওয়াসা মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সঙ্গে শারদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ অনুদান দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে নওফেল বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠী সবসময় ওৎ পেতে আছে কীভাবে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াবে। তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে।

সাম্প্রদায়িক সহিংসতা চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে। এইটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এইটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশ এইখানে যারা দাঙ্গা-হাঙ্গামা করার চেষ্টা করবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তাদের আমরা সম্মিলিতভাবে দাঁতভাঙা জবাব দেবো।

দেশবিরোধী, স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে আমরা যদি একসঙ্গে প্রতিবাদ-প্রতিরোধ করি তাহলে তারা লেজ গুটিয়ে পালিয়ে যাবে।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার আদর্শিক নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোর নিরাপত্তা প্রদানে সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে।

মনে রাখবেন যদি ঢিল মারেন তাহলে আমরা পাটকেল তো মারবোই সঙ্গে গণধোলাই দেওয়ার জন্য লাঠিও রাখবো। এই সব সাম্প্রদায়িক ব্যক্তি-গোষ্ঠীদের চিহ্নিত করে আমরা তাদের বিষদাঁত উপড়ে ফেলবো।

বিশেষ অতিথি হাসিনা মহিউদ্দিন বলেন, সনাতন সম্প্রদায়ের প্রতি অনুরোধ করবো আপনারা নির্ভয়ে শারদীয় দুর্গোৎসব পালন করুন। আপনারা যাতে নিরাপদে শারদ উৎসব পালন করতে পারেন তার সব ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেছেন।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের শিক্ষা ও গবেষণা সম্পাদক রাহুল দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ হিল্লোল সেন উজ্জ্বল।

বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সম্পাদক সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চন্দন ধর, মশিউর রহমান, আব্দুল আহাদ, কাউন্সিলর শহীদুল ইসলাম, জহর লাল হাজারী, মো. জাবেদ, মো. ওয়াসিম উদ্দিন, নুরুল আলম মিয়া, আব্দুস সালাম মাসুম, নুর মোস্তফা টিনু, নিলু নাগ, লুতফুন নেছা দোভাষ বেবী, রুমকি সেন, আনজুমান আরা, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্মা সাধারণ সম্পাদক মিথুন মল্লিক, বিপ্লব সেন, সজল দত্ত, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, কোতোয়ালী থানা পূজা কমিটির সভাপতি লিটন শীল, তরুণ দাশ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

আরও পড়ুন

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...