সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে ২৪ ঘন্টায় শনাক্ত ৭

নিজস্ব প্রতিবেদক

 গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ২৫ শতাংশ। এই নিয়ে মোট করোনা শনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৮৩১ জনে। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, ৮টি ল্যাবে ১১২টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ জন নগরের বাসিন্দা। বাকি ২ জনের মধ্যে একজন বাঁশখালী ও একজন কর্ণফুলী উপজেলার বাসিন্দা।

এর আগে, বুধবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামে ১৩ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৮৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৯২৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৩৬৭ জনের । এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে সভাপতি হিসেবে আলমগীর নূরকে চায় সাধারণ ব্যবসায়ীরা

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার বর্তমান পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সাধারণ ঔষধ ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে একটি...

৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

দেশের ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টায় ঢাকার নবাবগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য...

বাহোপ চট্টগ্রাম জেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) চট্টগ্রাম জেলা আয়োজিত ঈদ পূনর্মিলনী, নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও বিজ্ঞান সেমিনার ৩ এপ্রিল শুক্রবার চকবাজার বিজ্ঞান পরিষদ ভবনে...

খাগড়াছড়ির ৩ উপজেলায় হামের লক্ষণে ১১ শিশুর নমুনা সংগ্রহ

খাগড়াছড়ির ৩ উপজেলায় হামের লক্ষণ থাকায় ১১ শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।বৃহস্পতিবার বিকেল ৪ টায় বিষয়টি...